ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা জোটে নতুন দেশ যুক্ত হওয়ার পথ খোলা রয়েছে: পাকিস্তান পাহাড়ের ঢালে হামাগুড়ি দিয়ে প্রাণ বাঁচালেন তাঁরা বাড়িতেই ১০-১২ হাজার বইয়ের সংগ্রহ গড়েছেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান নেপালের অবকাঠামো ধ্বংস কেন বারবার বিপর্যয়ের মুখে পড়ছে? হিমবাহধসের পর এবার ভূমিকম্পে কাঁপল তিব্বত তারেক রহমানের ভারত সফর নিয়ে সাউথ ব্লকের চাপ ও অস্বস্তি বেসামরিক প্রশাসনে সামরিকীকরণ ও মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব নিয়ে বিতর্ক সিলেটে ব্যবসায়ী শাহাবউদ্দিন হত্যায় রেস্টুরেন্ট কর্মচারী জালালের স্বীকারোক্তি বেসিস নির্বাচন: ২৬ সেপ্টেম্বর ভোট, চূড়ান্ত তালিকা ৫ সেপ্টেম্বর ব্রুকলিনে বাংলাদেশি ইউসুফ হত্যা: ঘাতকের ছবি প্রকাশ করল নিউইয়র্ক পুলিশ

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট খেলতে গিয়ে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ডারউইনে অর্জিত এই ঐতিহাসিক জয়ের জন্য নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ সরকারের মন্ত্রিসভা।

গত ২৩ আগস্ট একটি অতিরিক্ত গেজেট প্রকাশের মাধ্যমে মন্ত্রিসভার সর্বসম্মত অভিনন্দন প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে জারি করা হয়। গেজেট সূত্রে জানা গেছে, গত ১৩ থেকে ১৭ আগস্ট অস্ট্রেলিয়ার ডারউইনের মারারা স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে পরাজিত করে বাংলাদেশ।

সরকার এই জয়কে বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের একটি অনন্য ও গৌরবময় মাইলফলক হিসেবে অভিহিত করেছে। এই জয়ের ফলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ৬৬.৬৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশ বর্তমানে চতুর্থ স্থানে উঠে এসেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

আপডেট সময় : ০১:১৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬