ঢাকা ০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর উত্তরায় ৪ ঘণ্টা সড়ক অবরোধের পর পোশাকশ্রমিকদের সরাল পুলিশ ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন নিয়ে সিদ্ধান্ত নেবে বার কাউন্সিল এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতনকাঠামোয় বেতন পাওয়ার অপেক্ষায় অনিশ্চয়তা পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ১৬ শিশুর মর্মান্তিক মৃত্যু যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বৃদ্ধি, সুদের হার ও নির্বাচনের আগে রাজনৈতিক চাপ মেয়ে হত্যার বিচার চেয়ে দিল্লি পুলিশি বাধার মুখে অঙ্কিতার বাবা-মা লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫ দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার রাজস্ব ঘাটতিতে ব্যাংক থেকে সরকারের ঋণ বাড়ছে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট পুনর্বিন্যাসের পরিকল্পনা

হিমবাহধসের পর এবার ভূমিকম্পে কাঁপল তিব্বত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৫৯:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়াবহ হিমবাহধস ও আকস্মিক বন্যার আঘাত সামলে ওঠার আগেই তিব্বতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) নিশ্চিত করেছে যে, গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে উত্তর তিব্বতে রিখটার স্কেলে ৫ মাত্রার এই ভূকম্পন অনুভূত হয়। সংস্থাটির তথ্যানুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। এর কেন্দ্রস্থলটি নেপাল ও চীনের সীমানা সংলগ্ন অঞ্চলগুলো থেকে কয়েক শত মাইল উত্তরে অবস্থিত ছিল।

এর আগে গত বুধবার তিব্বতের নাগকু এলাকায় ৪ দশমিক ৭ মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হেনেছিল বলে চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া নিশ্চিত করেছিল। বুধবারের ভয়াবহ আকস্মিক বন্যায় এলাকাগুলো ইতোমধ্যে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বর্তমানে তিব্বতে একটি ‘ব্যারিয়ার লেক’ বা প্রাকৃতিকভাবে পানি আটকে তৈরি হওয়া হ্রদের বাঁধ ভেঙে যাওয়ার তীব্র আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বাঁধ ভেঙে গেলে পরিস্থিতি যাতে আরও ভয়াবহ না হয়, তা মোকাবিলায় চীন জরুরি ভিত্তিতে চতুর্থ স্তরের ‘ফ্লাড রেসপন্স’ ব্যবস্থা চালু করেছে। চীনের পানি সম্পদ মন্ত্রণালয় স্থানীয় কর্তৃপক্ষকে হ্রদের পানির স্তর ও বৃষ্টিপাতের পরিস্থিতির ওপর ২৪ ঘণ্টা নিবিড় নজরদারি রাখার নির্দেশ দিয়েছে। এছাড়া দ্রুত পরিস্থিতি পর্যালোচনা ও সহায়তার লক্ষ্যে বিশেষজ্ঞদের একটি প্রতিনিধি দলকে গিরং কাউন্টিতে পাঠানো হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

হিমবাহধসের পর এবার ভূমিকম্পে কাঁপল তিব্বত

আপডেট সময় : ০৭:৫৯:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬