ঢাকা ০২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহা ষষ্ঠীতে বোধনের মধ্য দিয়ে আগামীকাল শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা অবৈধ সম্পদের মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ ২৯ জনের মৃত্যু, আহত ৪০ এআই দিয়ে মিথ্যা কনটেন্ট ছড়ানোয় ক্ষুব্ধ অভিনেত্রী মেহজাবীন মক্কায় মসজিদে অনৈতিক কাজের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর উত্তরায় ৪ ঘণ্টা সড়ক অবরোধের পর পোশাকশ্রমিকদের সরাল পুলিশ ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন নিয়ে সিদ্ধান্ত নেবে বার কাউন্সিল এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতনকাঠামোয় বেতন পাওয়ার অপেক্ষায় অনিশ্চয়তা পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ১৬ শিশুর মর্মান্তিক মৃত্যু যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বৃদ্ধি, সুদের হার ও নির্বাচনের আগে রাজনৈতিক চাপ

লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫ দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:১৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা মুসলিম পাড়া থেকে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রীকে ৫ দিন পর চট্টগ্রাম মহানগরীর খুলশী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে পুলিশ পৃথক দুটি বাসা থেকে তাদের উদ্ধার করে। উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো রেশমি আক্তার (১৭), তানিয়া সুলতানা (১৩) ও হালিমাতুচ্ছ সাদিয়া (১৪)। তারা স্থানীয় ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

ঘটনার সূত্রপাত গত ১০ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে, যখন ওই তিন শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে লামা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। অনুসন্ধানের এক পর্যায়ে পুলিশ জানতে পারে, নিখোঁজ ছাত্রীদের সর্বশেষ অবস্থান ছিল পার্শ্ববর্তী উপজেলা চকরিয়ায়। এরই মধ্যে বুধবার দুপুরে একটি মোবাইল নম্বর থেকে মুক্তিপণ দাবি করে একটি ভিডিও পাঠানো হয়, যেখানে বস্তাবন্দি মানুষের অবয়ব নড়াচড়া করতে দেখা যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়ে।

অবশেষে কুমারী পুলিশ ক্যাম্প ইনচার্জ জামিল আহমদের নেতৃত্বে পুলিশ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের খুলশী থানা এলাকার ২ নম্বর রোড এবং খুলশী টাউন সেন্টারের কনকর্ড টাওয়ারের দুটি বাসা থেকে তাদের উদ্ধার করে। লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ কাইছার হামিদ জানান, উদ্ধার হওয়া শিক্ষার্থীরা চট্টগ্রামের বাসাবাড়িতে গৃহপরিচারিকার কাজ করছিল। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকালে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫ দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার

আপডেট সময় : ১১:১৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬