উয়েফা চ্যাম্পিয়নস লিগ ড্র: নতুন ফরম্যাটে কোন দলের প্রতিপক্ষ কে
- আপডেট সময় : ১০:০৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

মোনাকোর গ্রিমালদি ফোরামে অনুষ্ঠিত হচ্ছে ২০২৬-২৭ উয়েফা চ্যাম্পিয়নস লিগের ড্র। এবারের আসরে মোট ৩৬টি দল অংশগ্রহণ করছে, যাদের চারটি পটে ভাগ করা হয়েছে। প্রতিটি পটে ৯টি করে দল রাখা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি দল মোট আটটি ম্যাচ খেলবে এবং প্রতিটি পট থেকেই দুটি করে প্রতিপক্ষ নির্ধারিত হবে। ড্রয়ের ক্ষেত্রে একটি বিশেষ শর্ত জুড়ে দেওয়া হয়েছে—একই দেশের কোনো দল একে অপরের মুখোমুখি হতে পারবে না। উদাহরণস্বরূপ, বার্সেলোনার প্রতিপক্ষ হিসেবে পিএসজি থাকতে পারলেও রিয়াল মাদ্রিদ বা আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হওয়ার কোনো সুযোগ নেই।
পট ১-এ রয়েছে পিএসজি, বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, লিভারপুল, ইন্টার মিলান, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, বার্সেলোনা এবং আতলেতিকো মাদ্রিদ।
পট ২-এর দলগুলো হলো বরুসিয়া ডর্টমুন্ড, রোমা, স্পোর্তিং সিপি, অ্যাস্টন ভিলা, পোর্তো, ম্যানচেস্টার ইউনাইটেড, ক্লাব ব্রুগা, রিয়াল বেতিস এবং পিএসভি আইন্দহোভেন।
পট ৩-এ স্থান পেয়েছে ফেইনুর্দ, লিল, বোডো/গ্লিমট, নাপোলি, লাইপজিগ, ভিয়ারিয়াল, ফেনেরবাচে, শাখতার দোনেৎস্ক এবং গালাতাসারাই।
পট ৪-এর দলগুলো হলো স্লাভিয়া প্রাগ, স্লোভান ব্রাতিসলাভা, স্টুটগার্ট, এইকে অ্যাথেন্স, লাস্ক, কোমো, লাঁস, ভাইকিং এবং সাবাহ।



























