ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এনটিআরসিএ-এর মাধ্যমেই হবে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ, আশ্বস্ত শিক্ষক নেতারা বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সরাসরি দেখবেন যেভাবে বিএনপি অলিগার্ক তোষণের পথে হাঁটছে, অভিযোগ নাহিদ ইসলামের গাজীপুর সাফারি পার্কে দুই হাতির মৃত্যু ১১ অক্টোবর সিডনিতে বসছে চট্টগ্রাম ক্লাবের স্প্রিং ফেয়ার ২০২৬ সাংবাদিক নুর মোহাম্মদকে হত্যার হুমকি, ইরাব ও বিএসআরএফের তীব্র নিন্দা ব্রেন ক্যানসারে আক্রান্ত শিশু নূরের চিকিৎসায় সাহায্যের আকুল আবেদন বরিশালে আদালত প্রাঙ্গণে বিস্ফোরণ, সাভারে জেএমবি আস্তানায় অভিযান বোয়ালমারীতে আওয়ামী লীগ নেতা এস এম ফারুক গ্রেপ্তার আনসার ও ভিডিপির ফ্রিল্যান্সিং কোর্সের প্রশিক্ষণার্থী বাছাই সম্পন্ন

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ ক্রিকেট দল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ ১৭ বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ২০২৭ সালে লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে একমাত্র টেস্টে মুখোমুখি হবে দুই দল। বৃহস্পতিবার (২৩ জুলাই) ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিভি) ২০২৭ সালের আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী, ২০২৭ সালের ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত লর্ডসে অনুষ্ঠিত হবে একমাত্র টেস্ট ম্যাচটি।

বাংলাদেশ সর্বশেষ ২০১০ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করেছিল। এরপর এই প্রথম ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে টাইগাররা। সূচি ঘোষণার পর ইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড গুল্ড বলেন, “বাংলাদেশ পুরুষ দলকে লর্ডসে একটি টেস্ট এবং বাংলাদেশ নারী দলকে সাদা বলের সিরিজে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। ২০১০ সালের পর এই প্রথম নিজেদের মাটিতে টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে ইংল্যান্ড।”

এদিকে একই বছরে বাংলাদেশ নারী দলও ইংল্যান্ড সফরে যাবে। সফরে তারা তিন ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। নারী দলের টি-টোয়েন্টি সিরিজের সূচি অনুযায়ী, ৮ সেপ্টেম্বর প্রথম টি-টোয়েন্টি নর্থ্যাম্পটনে, ১০ সেপ্টেম্বর দ্বিতীয় টি-টোয়েন্টি টনটনে এবং ১২ সেপ্টেম্বর তৃতীয় টি-টোয়েন্টি উরচেস্টারে অনুষ্ঠিত হবে। এছাড়া ওয়ানডে সিরিজের সূচি অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে হোভে, ২১ সেপ্টেম্বর দ্বিতীয় ওয়ানডে ক্যান্টারবারিতে এবং ২৪ সেপ্টেম্বর তৃতীয় ওয়ানডে চেমসফোর্ডে অনুষ্ঠিত হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ ক্রিকেট দল

আপডেট সময় : ০৭:৪৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬