ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই মাস্টার্স পরীক্ষার আগেই বিচারক হলেন ইবির রাজু আহমেদ

২৪ ঘণ্টাও টিকল না ফেরান তোরেসের ম্যুরাল, মুছে দিল কর্তৃপক্ষ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৪৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পেনকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা এনে দেওয়া তারকা ফুটবলার ফেরান তোরেসের প্রতি সম্মান জানিয়ে বার্সেলোনায় আঁকা একটি ম্যুরাল উন্মোচনের মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে মুছে ফেলা হয়েছে। স্থানীয় স্বাধীনতাকামী ও রাজনৈতিক কর্মীদের স্প্রে-পেইন্টের মাধ্যমে সেটি বিকৃত করার পর বার্সেলোনা সিটি কাউন্সিল পুরো দেয়ালটি কালো রঙে ঢেকে দেয়।

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ফেরান তোরেসের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পেয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্পেন। ঐতিহাসিক এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে বার্সেলোনার গ্রাসিয়া অঞ্চলের জোয়ানিক মেট্রো স্টেশনের কাছে একটি দেয়ালচিত্র এঁকেছিলেন প্রখ্যাত স্ট্রিট আর্টিস্ট ‘টিভিবয়’। ম্যুরালটিতে দেখা যাচ্ছিল, তোরেস পরম মমতায় বিশ্বকাপ ট্রফিতে চুম্বন করছেন। পাশে ইংরেজিতে লেখা ছিল ‘Making History’ (ইতিহাস সৃষ্টি) এবং স্পেনের দুটি বিশ্বকাপ জয়ের প্রতীক হিসেবে দুটি তারকাও ফুটিয়ে তোলা হয়েছিল সেখানে।

উন্মোচনের পর থেকেই দেয়ালচিত্রটি দেখতে ফুটবলপ্রেমী ও পর্যটকরা ভিড় জমাচ্ছিলেন। তবে সেই আনন্দ স্থায়ী হয়নি। অল্প সময়ের মধ্যেই কিছু অজ্ঞাত ব্যক্তি ম্যুরালের ওপর স্প্রে-পেইন্ট দিয়ে স্পেনবিরোধী ও কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষে বিভিন্ন রাজনৈতিক স্লোগান লিখে দেয়। এর মধ্যে একটি বার্তায় লেখা ছিল, ‘আমরা কাতালান জাতীয় দল চাই’।

এই ঘটনার পর বার্সেলোনা নগর কর্তৃপক্ষ পুরো দেয়ালে কালো রং করে ম্যুরালটি পুরোপুরি মুছে দেয়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রশিল্পী টিভিবয়। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘আমি আঁকা থামাব না। তোমরা আমাকে ভয় দেখাতে পারবে না।’

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

২৪ ঘণ্টাও টিকল না ফেরান তোরেসের ম্যুরাল, মুছে দিল কর্তৃপক্ষ

আপডেট সময় : ০৭:৪৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬