ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাপ অব্যাহত থাকলে মোদি সরকারের পতন নিশ্চিত: রাহুল গান্ধী ১১ বছর ধরে বন্ধ এমআরআই, দিনাজপুর মেডিকেলে ব্যাহত চিকিৎসাসেবা ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই শিক্ষাব্যবস্থা ধ্বংসের জন্য বিগত সরকারকে দায়ী করলেন রিজভী মাদারগঞ্জে আরও দুটি কূপ খননের উদ্যোগ নিয়েছে বাপেক্স শিক্ষকদের বেতন সংকটে বন্ধ লামার মিরিঞ্জা প্রাথমিক বিদ্যালয় সিরাজগঞ্জে তিন মাদক মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনা ঘিরে যুক্তরাষ্ট্রে তীব্র বিতর্ক মানচিত্রে ‘লিটল ইতালি’ বাদ, নিউইয়র্কের তহবিল বন্ধের হুমকি ট্রাম্পের বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে রাশিয়ার জ্বালানি: পুতিন

সৌদি তেলবাহী জাহাজে হুথি হামলার তীব্র নিন্দা পাকিস্তানের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:০০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লোহিত সাগরে সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হুথিদের চালানো হামলার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে পাকিস্তান। পূর্বঘোষিত নৌ-অবরোধের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছিল। বৃহস্পতিবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে আলাপকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই হামলার নিন্দা জানান।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাংকারের ওপর হুথিদের এই হামলা তিনি তীব্রভাবে নিন্দা করেন। তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড অগ্রহণযোগ্য এবং এটি আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। এর ফলে নৌচলাচলের স্বাধীনতা বিপন্ন হওয়ার পাশাপাশি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা ক্ষুণ্ণ হচ্ছে।

একইসঙ্গে সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব, অখণ্ডতা ও সমৃদ্ধির প্রতি পাকিস্তানের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। উল্লেখ্য যে, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে একটি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

সৌদি তেলবাহী জাহাজে হুথি হামলার তীব্র নিন্দা পাকিস্তানের

আপডেট সময় : ০৮:০০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬