ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সার চাইতে গিয়ে ৮ দিন জেল খাটলেন কুড়িগ্রামের দুই কৃষক ঘুষের দুই লাখ টাকাসহ পাহাড়তলী সাব-রেজিস্ট্রার ও দুই কর্মচারী আটক সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে আসছে ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ কৃষি মন্ত্রণালয়ে বিতর্কিত কর্মকর্তাদের ‘আমলনামা’ পর্যালোচনা শুরু এশিয়ান গেমস কাবাডিতে ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ মুকসুদপুরে বাসের ধাক্কায় পথচারী নিহত সরকারি দরপত্রে ২০ বছরের ‘সুযোগবঞ্চিত’দের জন্য নতুন সুযোগ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আয়োজিত নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান টাওয়ার হ্যামলেটসে স্কুল পোশাকের অনুদান বৃদ্ধি, সুবিধা পাবে আরও বেশি পরিবার লক্ষ্মীপুরের রায়পুরে চার দিন ধরে দুই শিক্ষার্থী নিখোঁজ

বিশ্বকাপ ফাইনালের আগে রেফারির ভূমিকা নিয়ে সতর্ক স্পেনের কোচ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:০২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী রোববার (১৯ জুলাই) নিউজার্সির স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। এই মহারণের আগে রেফারিং ইস্যুতে সতর্কবার্তা দিয়েছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে, ম্যাচ পরিচালনায় রেফারির কোনো ধরনের শৈথিল্য বা নিয়ম ভাঙার সুযোগ থাকা উচিত নয়।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’-কে দেওয়া সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে আসন্ন ফাইনাল ম্যাচের দায়িত্বে থাকা স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিকের প্রসঙ্গ টেনে আনেন। উল্লেখ্য যে, এই ভিনচিকই কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলের ঐতিহাসিক জয়ের ম্যাচটি পরিচালনা করেছিলেন।

রেফারিদের প্রতি নিজের অবস্থানের ব্যাখ্যায় স্পেন কোচ বলেন, রেফারি মাঠে কোনো ধরনের শৈথিল্য দেখাতে পারেন না এবং নিয়ম ভাঙার সুযোগ দিতে পারেন না। ফুটবলের বৈধতার যে সীমারেখা আছে, তা কোনোভাবেই অতিক্রম করতে দেওয়া যাবে না। তবে একই সাথে তিনি রেফারিদের ওপর নিজের পূর্ণ আস্থার কথাও ব্যক্ত করেছেন। তিনি যোগ করেন, রেফারিদের ওপর আমার পূর্ণ আস্থা আছে। তবে তার চেয়েও বেশি আস্থা আছে আমার দলের ওপর, কারণ আমরা জানি এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কী ধরনের পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হয়।

বিশ্বকাপের এই ফাইনাল ম্যাচটিকে বিশ্ব ফুটবলের বর্তমান দুই সেরা দলের লড়াই হিসেবে অভিহিত করেছেন দে লা ফুয়েন্তে। তার মতে, দুই দলের খেলোয়াড়দের প্রতিভা ও দক্ষতায় অনেক মিল রয়েছে, যা শুরু থেকেই ম্যাচে আক্রমণাত্মক ও নান্দনিক ফুটবলের আবহ তৈরি করবে। তিনি আশা প্রকাশ করেন, রেফারি ম্যাচের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় দক্ষতার সঙ্গে সামলাবেন, যাতে ফুটবল বিশ্ব বিশ্বকাপ ফাইনালের মর্যাদা অনুযায়ী একটি অসাধারণ প্রদর্শনী উপভোগ করতে পারে।

২০২৬ বিশ্বকাপজুড়ে মাঠের খেলার পাশাপাশি সবচেয়ে বেশি আলোচিত বিষয়গুলোর একটি ছিল রেফারিং। একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত, ভিএআরের ব্যবহার নিয়ে প্রশ্ন এবং বিভিন্ন ম্যাচে রেফারিদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কোচ, ফুটবলার ও সমর্থকরা। বিশেষ করে আর্জেন্টিনার ম্যাচগুলোতে রেফারিদের সিদ্ধান্ত নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগও বারবার

আগামী রোববার (১৯ জুলাই) নিউজার্সির স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া এই মহারণের আগে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’-কে দেওয়া সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে ম্যাচের দায়িত্বপ্রাপ্ত স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিকের প্রসঙ্গ তুলে ধরেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপ ফাইনালের আগে রেফারির ভূমিকা নিয়ে সতর্ক স্পেনের কোচ

আপডেট সময় : ১২:০২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬