মাদরাসার ছাত্ররা মাদক সেবন করে না: জামায়াত আমির
- আপডেট সময় : ১২:৪৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

মাদরাসার শিক্ষার্থীরা মাদক সেবন করে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মাদরাসার ছাত্ররা মাদক সেবন করে এমন অভিযোগ কেউ করতে পারবে না। ইয়াবা ও গাঁজার মতো মাদক সেবনের বিষয়টি মাদরাসার ছাত্রদের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলেও তিনি উল্লেখ করেন। এমনকি খুব ব্যতিক্রমী ঘটনা ছাড়া মাদরাসার কোনো ছাত্রের ঠোঁটে সিগারেটও দেখা যায় না বলে তিনি দাবি করেন।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।
এ সময় সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, জনস্বার্থ রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে। সরকারের ব্যর্থতার কারণেই ১১টি দল রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হচ্ছে। তিনি আরও বলেন, দেশ ও জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে বিরোধী দল সংসদ ও রাজপথে সমানভাবে সরব থাকবে। এছাড়া দেশের কওমি শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে সরকারের আন্তরিকতার যথেষ্ট অভাব রয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডের বিরোধীদলীয় নেতার বাসভবনে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি৷ জামায়াত আমির বলেন, মাদরাসার ছাত্ররা ড্রাগ সেবন করে না।





























