ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেলজিয়ামে নালা খননের সময় মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণ চলতি অর্থবছরে কৃষি ঋণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা বিশ্ব র‍্যাঙ্কিংয়ে সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোর অভাবনীয় সাফল্য রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত ও ৭০ অনুচ্ছেদ নিয়ে হাইকোর্টের আদেশ মঙ্গলবার জাতিসংঘের আল-কায়েদা রিপোর্ট অনুমাননির্ভর, গুরুত্ব দিচ্ছে না সরকার কালীগঞ্জে ৮০ স্কুলে নেই নৈশপ্রহরী, দেওতলা বিদ্যালয়ে দেড় লাখের চুরি ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে এডিবির সহযোগিতা রাজধানীতে বিআরটিসির বিশেষ মহিলা বাস সার্ভিসের উদ্বোধন কাল শিগগিরই গঠিত হচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নাম ভাঙিয়ে ভুয়া নিয়োগপত্র: সতর্কবার্তা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের স্বাক্ষর জাল করে একটি প্রতারক চক্র ভুয়া নিয়োগপত্র তৈরির মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। সোমবার (১৭ আগস্ট) মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে চাকরিপ্রার্থীদের সতর্ক করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রশাসন-১ শাখার উপসচিব শরিফুল ইসলামের স্বাক্ষর নকল করে মো. রেদুয়ান আহমেদ নামে এক ব্যক্তিকে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়ার একটি ভুয়া অফিস আদেশ তাদের নজরে এসেছে। ১০ আগস্ট ইস্যু করা ওই ভুয়া আদেশে বলা হয়েছে, জনবল সংকট মোকাবিলায় বিভাগীয় নির্বাচন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রাজস্ব খাতে ২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা স্কেলে নিয়োগ দেওয়া হয়েছে এবং তা ১১ আগস্ট ২০২৬ থেকে কার্যকর হবে। তবে উপসচিব শরিফুল ইসলাম নিশ্চিত করেছেন যে, তার শাখা থেকে এমন কোনো নিয়োগপত্র বা অফিস আদেশ জারি করা হয়নি।

মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়, সংবাদমাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং যথাযথ প্রক্রিয়ায় পরীক্ষা ছাড়া সরাসরি জনবল নিয়োগের কোনো সুযোগ নেই। চাকরিপ্রার্থীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে অসাধু চক্র ভুয়া নিয়োগপত্র ও বিজ্ঞপ্তি তৈরি করে প্রতারণা করছে। তাই কোনো চক্রের সঙ্গে আর্থিক লেনদেন বা চুক্তি না করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ রাখতে অনলাইনে আবেদন গ্রহণ করা হয় এবং বিভিন্ন পর্যায়ের তথ্য এসএমএসের মাধ্যমে প্রার্থীদের জানানো হয়। এ ছাড়া সব নিয়োগ বিজ্ঞপ্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নিয়মিত প্রকাশ করা হয়। চাকরিপ্রার্থীদের যেকোনো তথ্য যাচাই করতে মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুসরণ করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নাম ভাঙিয়ে ভুয়া নিয়োগপত্র: সতর্কবার্তা

আপডেট সময় : ০২:৩৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬