ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া বাধ্যতামূলক: প্রেস কাউন্সিল ঢাকায় মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৬৫, মামলা ৭৩ কয়রার যোগাযোগ সংকট কাটাতে ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের উদ্যোগ দেশে ২ কোটি শিশুকে হাম-রুবেলা টিকা, লক্ষ্য আরও ৩৫ লাখ সৌদি আরবের বিভিন্ন স্থানে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি ভাঙ্গুড়ায় নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ সিসিটিভিতে ধরা পড়ল প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর দৃশ্য বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ মনোযোগের রাশ কার হাতে, আপনার নাকি ফোনের স্ক্রিনের? যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে কার্যকর হবে সাবেক মেজরের মৃত্যুদণ্ড

রাজধানীতে বিআরটিসির বিশেষ মহিলা বাস সার্ভিসের উদ্বোধন কাল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৩১:১৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর সড়কে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হচ্ছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে রাজধানীতে নারী যাত্রীদের জন্য পৃথক এই বাস সার্ভিস আগামীকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

‘পিংক বাস’ নামে পরিচিত এই সার্ভিসের অন্যতম বৈশিষ্ট্য হলো, বাসগুলো নারী চালক ও নারী কন্ডাক্টর দিয়ে পরিচালিত হবে। এর মাধ্যমে গণপরিবহনে নারীদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি নারী যাত্রীদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

বিআরটিসি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এই বাস সার্ভিস পরিচালন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।

দীর্ঘদিন ধরেই রাজধানীর গণপরিবহনে অতিরিক্ত ভিড়, আসন সংকট, নারী যাত্রীদের হয়রানি ও নিরাপত্তাজনিত নানা অভিযোগ রয়েছে। কর্মজীবী নারী, শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের যাতায়াতের কথা মাথায় রেখে এই পৃথক বাস সার্ভিস চালুর উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নতুন এই সার্ভিস চালুর ফলে নারী যাত্রীরা তুলনামূলক স্বস্তিতে যাতায়াতের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

পাশাপাশি নারী চালক ও কন্ডাক্টর নিয়োগের মাধ্যমে পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগও বাড়বে। গণপরিবহনে নারী চালকের সংখ্যা এখনো কম হওয়ায়, এই উদ্যোগকে পরিবহন খাতে নারীর অংশগ্রহণ বাড়ানোর একটি নতুন দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে। এরই মধ্যে রাজধানীর নারী যাত্রীদের মধ্যে নতুন এই সার্ভিস নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে এই উদ্যোগ রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় নারীবান্ধব সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

রাজধানীতে বিআরটিসির বিশেষ মহিলা বাস সার্ভিসের উদ্বোধন কাল

আপডেট সময় : ০৪:৩১:১৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬