ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সাগরে ইলিশের আকাল, চট্টগ্রামের জেলেদের কপালে দুশ্চিন্তার ভাঁজ হিমাগারের অভাবে পিরোজপুরে প্রতি বছর নষ্ট হচ্ছে কোটি টাকার পেয়ারা গ্যাস-বিদ্যুতের তীব্র সংকটে অচল নরসিংদীর শিল্পকারখানা, দৈনিক কোটি টাকার ক্ষতি পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী ও সেটেলারদের তাণ্ডব, আহত ও গ্রেপ্তার বহু বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা অনুমোদন পেল মডার্নার প্রস্তুতি ম্যাচে ব্যাটিং বিপর্যয়, ৫৪ রানে অলআউট বাংলাদেশ ডিজিএফআইয়ের জেআইসি পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে মধ্যরাতে আগুন, সেবা সাময়িক বন্ধ বৃক্ষমেলা নাম দিয়ে বাহাদুর শাহ পার্কে শাড়ি-গয়না আর খাবারের বাজার

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, প্রার্থী নিয়ে এখনো সিদ্ধান্তহীন বিরোধী দল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৮:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আগামী ২০ আগস্ট ভোটগ্রহণের দিন ধার্য করা হয়েছে। তবে প্রধান রাজনৈতিক দলগুলো এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি।

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

নির্বাচন কমিশন (ইসি) রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেছে। ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে বিরোধী দলগুলো থেকে ভিন্ন কোনো প্রার্থী না দেওয়া হলে ভোটের প্রয়োজন হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ওই দিনই স্পষ্ট হবে ভোটগ্রহণের প্রয়োজন আছে কি না। এরপর ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। একাধিক প্রার্থী না থাকলে ইসি ওই দিনই রাষ্ট্রপতি পদে বিজয়ীর নাম ঘোষণা করবে।

বর্তমান জাতীয় সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। গত শনিবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী মনোনয়নের দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়েছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান এবং খন্দকার মোশাররফ হোসেনের নাম আলোচনায় রয়েছে। এছাড়া ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে থাকা হাফিজ উদ্দিন আহমদকেও সম্ভাব্য তালিকার মধ্যে রাখা হয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হলে তাঁকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্ব ছাড়তে হবে এবং ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের আয়োজন করতে হবে।

অন্যদিকে সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীসহ অন্যান্য বিরোধী দল এখনো রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, নির্বাচন বর্জন, প্রার্থী দেওয়া বা অন্য কাউকে সমর্থন—এই তিনটি সম্ভাবনা নিয়েই তাদের আলোচনা চলছে। আগামীকাল শনিবার দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী, পদত্যাগের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নিয়োগ সম্পন্ন করতে হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, প্রার্থী নিয়ে এখনো সিদ্ধান্তহীন বিরোধী দল

আপডেট সময় : ০৯:১৮:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬