ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইএমএফের নতুন ঋণ পেতে যেসব শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে চুল টেনে ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস, খেলা হবে না এল ক্লাসিকো শারদীয় দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু আজ ছোট পর্দায় বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নির্ভুল হামলা: বিপর্যস্ত জ্বালানি ও বিশ্ব অর্থনীতি বাংলামটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ উপনিবেশোত্তর পাকিস্তান আমলে বাঙালি ও বাংলা ভাষার প্রতি বৈষম্য গ্লোবাল হাঙ্গার ইনডেক্স: ক্ষুধা কমানোর গতি কমে বাংলাদেশ ৮৪তম বন্দর লিজের আগে জনগণের মতামত নেওয়ার দাবি সাইফুল হকের পরিবেশ রক্ষায় কর্মকর্তাদের বাড়তি দায়িত্ব নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

জুলাইয়ের ইতিহাস বিকৃতি রুখতে গণপ্রতিরোধের ডাক শফিকুর রহমানের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই বিপ্লবের ইতিহাস বিকৃত বা ভুলিয়ে দেওয়ার কোনো অপপ্রয়াস চালানো হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব ২০২৪’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, জুলাইকে ভুলিয়ে দেওয়ার কোনো উল্টো সংগ্রাম যদি শুরু হয়ে থাকে, তবে মহান আল্লাহর ওপর ভরসা রেখে দেশবাসীকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী তা প্রতিহত করবে।

ডা. শফিকুর রহমান বলেন, স্বাধীনতার ৫৫ বছর পার হলেও ১৯৭১ সালের সব শহীদের পূর্ণাঙ্গ তালিকা আজও তৈরি হয়নি। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ক্ষেত্রে একই ভুল যেন না হয়, সেদিকে সরকারকে সতর্ক থাকতে হবে। তিনি শহীদ, আহত এবং এই আন্দোলনে অংশগ্রহণকারীদের একটি নির্ভুল রাষ্ট্রীয় তালিকা সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। ইতিহাস সংরক্ষণ কেবল বেসরকারি উদ্যোগের বিষয় নয়, বরং এটি সরকারের অন্যতম দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন যে, জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক নেতৃত্বের বক্তব্যে পরিবর্তন এসেছে এবং ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির পর সেই পরিবর্তন আরও স্পষ্ট হয়েছে। অনেক প্রতিশ্রুতি এখন ভুলে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। জুলাই ঘোষণাপত্র প্রকাশের বিষয়ে প্রধানমন্ত্রী সংসদে ৫ আগস্টের মধ্যে সময়সীমা বেঁধে দিলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বলেও তিনি জানান।

গণতন্ত্রের বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের রায়ই সর্বোচ্চ এবং সেই রায়ের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, জনগণের অধিকার ও আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা অনুচিত। সরকারের উদ্দেশে তিনি বলেন, মেহেরবানি করে জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেবেন না। যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই পরিবর্তন এসেছে, তাদের রক্ত যেন আর না ঝরে।

দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্যের প্রয়োজন হলে জামায়াতে ইসলামী প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। তবে জনগণের মৌলিক অধিকার বিসর্জন দিয়ে কোনো আপস করা হবে না বলে সাফ জানিয়ে দেন বিরোধীদলীয় নেতা। তিনি আরও বলেন, দেশের স্বার্থে সংগ্রাম অব্যাহত থাকবে এবং জেল, নির্যাতন বা মৃত্যুর ভয় তাদের দমাতে পারবে না।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

জুলাইয়ের ইতিহাস বিকৃতি রুখতে গণপ্রতিরোধের ডাক শফিকুর রহমানের

আপডেট সময় : ০২:০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬