ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি

দেশে ফিরলে শেখ হাসিনাকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে: নাহিদ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:১৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ডিসেম্বরে দেশে ফিরে আসেন, তবে তাকে বিমানবন্দর থেকে সরাসরি ‘ফাঁসির মঞ্চে’ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (০৩ আগস্ট) ঢাকার কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত এনসিপির এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, যদি তারেক রহমান দিল্লির সাথে সমঝোতা করে শেখ হাসিনাকে দেশে আসার ব্যবস্থা করেন, তবে তারা প্রস্তুত আছেন। তিনি আরও বলেন, চৌদ্দশ শহীদ পরিবার ও ৩০ হাজার আহত যোদ্ধা রাজপথে নেমে আসবে এবং ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত তারা সেখানেই অবস্থান করবেন।

অনুষ্ঠানে এনসিপি প্রধান বলেন, তারা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করেননি, বরং ‘ফ্যাসিবাদী ব্যবস্থা’ বিলোপের ঘোষণা দিয়েছিলেন। তিনি দৃঢ়তার সাথে বলেন, দেশকে আর কোনো স্বৈরতন্ত্র, দুর্নীতি বা চাঁদাবাজির স্বর্গরাজ্য হতে দেওয়া হবে না।

জুলাই অভ্যুত্থানের দুই বছর পূর্তির এই দিনে শহীদ পরিবার ও আহতদের সাথে সময় কাটানোর কথা উল্লেখ করে তিনি বলেন, এক দফার আসল কারিগর তারাই। একই সাথে তিনি মন্তব্য করেন যে, জুলাই আন্দোলনের পর দেশের রাজনীতিতে এখনো গুণগত কোনো পরিবর্তন আসেনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

দেশে ফিরলে শেখ হাসিনাকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে: নাহিদ

আপডেট সময় : ০২:১৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬