ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ট্রাকে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী একমি কর্মকর্তার মৃত্যু দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ পর্যটনে অপার সম্ভাবনা থাকলেও আয়ের মুখ দেখছে না বাংলাদেশ এথেন্সে আবাসিক ভবনে ভয়াবহ বিস্ফোরণ, চার মার্কিন পর্যটকসহ নিহত ৬ ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর, আটক ২ মাউন্ট এতনা থেকে ৪ কিমি উচ্চতায় ছাই, ইতালিতে রেড অ্যালার্ট মৌলভীবাজারে পাহাড় কেটে অবৈধ রিসোর্টের ছড়াছড়ি, বিপন্ন পরিবেশ আয়কর রিটার্ন জমা দিয়ে করছাড় পাওয়ার সুযোগ আর মাত্র চার দিন ট্রাম্পের প্রত্যাখ্যানের পর ওয়াশিংটনের আনুষ্ঠানিক বার্তার অপেক্ষায় ইরান মাধবপুরে ঝুঁকিপূর্ণ সেতু, আতঙ্কে পারাপার শিক্ষার্থীসহ শত শত মানুষ

রাষ্ট্রপতি প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত দলের বৈঠকেই: মির্জা ফখরুল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:০০:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, তিনি বিএনপির দলীয় কেউ হবেন নাকি দলের বাইরের কোনো ব্যক্তি—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে দলের স্থায়ী কমিটির উচ্চপর্যায়ের বৈঠকে। শনিবার (২৫ জুলাই) বগুড়ার শেরপুরে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-এর ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি স্পষ্ট করেন যে, সংবিধানের আলোকে দেশের প্রচলিত নিয়ম-কানুন অনুসরণ করেই এই প্রার্থী চূড়ান্ত করা হবে।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাম্মদ শওকত রশিদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, আওয়ামী লীগ ধ্বংসের রাজনীতিতে বিশ্বাস করে, আর বিএনপি বিশ্বাস করে গড়ার রাজনীতিতে। তার অভিযোগ, বিগত ১৭ বছরে দেশকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে এবং বিএনপি এখন সেই অবস্থা থেকে দেশকে পুনর্গঠনের দায়িত্ব পালন করছে।

কৃষি ও গ্রামীণ উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করে মির্জা ফখরুল বলেন, কেবল অবকাঠামো উন্নয়নই যথেষ্ট নয়, প্রান্তিক কৃষকের জীবনমান উন্নয়ন এবং কৃষি প্রযুক্তির আধুনিকায়নও জরুরি। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষিকাজের প্রতি মানুষের আগ্রহ কমে যাচ্ছে, যা দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতির জন্য উদ্বেগজনক। তিনি আরও বলেন, কৃষিপণ্যের মাধ্যমে মধ্যস্বত্বভোগীরা সবচেয়ে বেশি লাভবান হচ্ছেন। এই পরিস্থিতি পরিবর্তনে কৃষিপণ্য সরাসরি বাজারজাতের কার্যকর পরিকল্পনা গ্রহণ এবং কৃষি গবেষণা ও আধুনিক প্রযুক্তির প্রসারে গুরুত্ব দিতে হবে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, যিনি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে আরডিএর আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানান। এছাড়া বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন কৃষি খাতের আধুনিকায়ন ও কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামানিক।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

রাষ্ট্রপতি প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত দলের বৈঠকেই: মির্জা ফখরুল

আপডেট সময় : ১১:০০:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬