সংবাদ শিরোনাম :
সোমবার শরিক নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন তারেক রহমান
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ১০:৫৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠকটি অনুষ্ঠিত হবে।
রোববার সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই বৈঠকে কোন কোন দল অংশগ্রহণ করবে কিংবা আলোচনার বিষয়বস্তু বা এজেন্ডা কী হবে, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। সরকার গঠনের পর এই প্রথমবার যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন তারেক রহমান।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy





























