ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে সবুজ ও বাসযোগ্য করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার এক বছর পর পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী সিভিরিদেঙ্কো এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ: সাইন্সল্যাব মোড় অবরোধে স্থবির যান চলাচল ক্রমবর্ধমান বন্যা ও জলাবদ্ধতা নিরসনে কেন প্রয়োজন উন্মুক্ত পন্থা গণভোটের ম্যান্ডেট অস্বীকার করা রাজনৈতিক প্রতারণা: জেএসডি ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে, নতুন ইতিহাসের সাক্ষী বিশ্বকাপ বৃহস্পতিবার থেকে খুলছে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র টানা তৃতীয়বার বড় আসরের ফাইনালে স্পেন, বিদায় ফ্রান্সের ইরানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ৭ সেনাসহ ৩৭ জনের প্রাণহানি ইরানি হামলায় কুয়েত ও বাহরাইনে সতর্কতা জারি, সক্রিয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

গণভোটের ম্যান্ডেট অস্বীকার করা রাজনৈতিক প্রতারণা: জেএসডি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০০:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

জাতীয় সংসদে সংবিধান সংশোধন কমিটি গঠনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে জাতীয় সমাজতন্ত্র দল (জেএসডি)। বুধবার (১৫ জুলাই) এক যৌথ বিবৃতিতে দলটির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এই পদক্ষেপকে জনগণের সাথে ‘রাজনৈতিক প্রতারণা’ বলে মন্তব্য করেছেন।

বিবৃতিতে জেএসডির শীর্ষ নেতারা উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, জনগণের সার্বভৌম আকাঙ্ক্ষা এবং জাতীয় সনদ ও গণভোটের রায়ের আলোকে রাষ্ট্রব্যবস্থার মৌলিক সংস্কার এখন সময়ের দাবি। জনগণ কেবল সরকার পরিবর্তনের জন্য আত্মত্যাগ করেনি; বরং তারা বৈষম্য দূরীকরণ, ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিমূলক প্রতিষ্ঠান এবং অংশীদারিত্বমূলক গণতন্ত্রের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যাশা করেছে।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, সরকার জনগণের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের পরিবর্তে জাতীয় সংসদে কমিটি গঠন করে গতানুগতিক সংশোধনের পথে হাঁটছে। তারা বলেন, সংবিধান কোনো সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার দলিল নয়, এটি জনগণের সার্বভৌম সম্মতির দলিল। সরকার নির্বাচনপূর্ব রাষ্ট্র ও সংবিধান সংস্কারের যে অঙ্গীকার করেছিল, বর্তমান উদ্যোগ তার সম্পূর্ণ বিপরীত এবং জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট উপেক্ষা করার শামিল।

জেএসডি অবিলম্বে গণভোটে অনুমোদিত ম্যান্ডেট বাস্তবায়নের লক্ষ্যে একটি প্রতিনিধিত্বশীল সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়েছে। বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়, সরকার যদি এই ম্যান্ডেট উপেক্ষা করে গতানুগতিক সংশোধনের পথেই অগ্রসর হয়, তবে ভবিষ্যতে উদ্ভূত যেকোনো রাজনৈতিক, সাংবিধানিক ও আইনি সংকটের দায়ভার সরকারকেই বহন করতে হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

গণভোটের ম্যান্ডেট অস্বীকার করা রাজনৈতিক প্রতারণা: জেএসডি

আপডেট সময় : ০৩:০০:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬