ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতারণার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা ববি শিক্ষার্থীদের লংমার্চ ঘিরে নীলক্ষেতে বিজিবি ও সায়েন্সল্যাবে পুলিশ মোতায়েন দেশকে সবুজ ও বাসযোগ্য করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার এক বছর পর পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী সিভিরিদেঙ্কো এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ: সাইন্সল্যাব মোড় অবরোধে স্থবির যান চলাচল ক্রমবর্ধমান বন্যা ও জলাবদ্ধতা নিরসনে কেন প্রয়োজন উন্মুক্ত পন্থা গণভোটের ম্যান্ডেট অস্বীকার করা রাজনৈতিক প্রতারণা: জেএসডি ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে, নতুন ইতিহাসের সাক্ষী বিশ্বকাপ বৃহস্পতিবার থেকে খুলছে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র টানা তৃতীয়বার বড় আসরের ফাইনালে স্পেন, বিদায় ফ্রান্সের

দায়িত্ব নেওয়ার এক বছর পর পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী সিভিরিদেঙ্কো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৫:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধে দায়িত্ব নেওয়ার মাত্র এক বছর পর পদত্যাগ করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো। মঙ্গলবার (১৪ জুলাই) ইউক্রেনের পার্লামেন্ট সভিরিদেনকোর পদত্যাগপত্র গ্রহণ ও পাস করেছে। এই পদত্যাগের ফলে সাংবিধানিক বিধান অনুযায়ী দেশটির বর্তমান পুরো সরকারের পতন নিশ্চিত হয়েছে।

বিদায়ী ভাষণে সিভিরিদেঙ্কো বলেন, এই বছরের প্রতিটি দিনই কঠিন সিদ্ধান্ত ও জোরালো পদক্ষেপের দাবি রেখেছিল। তিনি আরও বলেন, যে বিশ্বাস ও সমর্থন আমি পেয়েছি, তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। আপনারা জানেন, আমি সবসময় ফলাফলকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছি। আসন্ন নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে শীতকালের প্রস্তুতি নেওয়া, কারণ শীতকালে ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড ও গ্যাস লাইনে রাশিয়ার হামলার তীব্রতা দ্বিগুণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দেশটির শীর্ষ কর্মকর্তাদের জড়িয়ে বড় ধরনের দুর্নীতির একটি মামলা জনসমক্ষে আসার পর এক বছর আগে সিভিরিদেঙ্কোকে মন্ত্রিসভার দায়িত্বে আনা হয়েছিল। তবে এরপর থেকে দুর্নীতি দূর বা প্রশাসনে শুদ্ধি অভিযান চালাতে তিনি যথেষ্ট পরিমাণ দৃঢ় ও কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন বলে সমালোচকরা অভিযোগ করে আসছিলেন।

এর আগে প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছিলেন যে ইউক্রেন তাদের রাজনৈতিক কৌশল পরিবর্তন করছে এবং এ জন্য নতুন মুখের প্রয়োজন। তবে মন্ত্রিসভায় রদবদল আনার আর কোনো কারণ স্পষ্ট করেননি তিনি।

বর্তমানে নতুন প্রধানমন্ত্রী হিসেবে স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে দেশটির রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানি নাফতোগাজের প্রধান সের্হি কোরেতস্কি এগিয়ে আছেন বলে আইনপ্রণেতারা জানিয়েছেন। এছাড়া সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সিভিরিদেঙ্কোর পূর্বসূরি ডেনিস শমিহাল কিংবা বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেদোরভের নামও শোনা যাচ্ছে।

উল্লেখ্য, ইউক্রেনের প্রধানমন্ত্রী মূলত দেশটির অভ্যন্তরীণ নীতি ও অর্থনীতি সচল রাখা এবং বেসামরিক অবকাঠামোর ওপর রাশিয়ার অবিরাম হামলার ক্ষয়ক্ষতি মেরামতের কাজ তদারকি করে থাকেন। চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে সাম্প্রতিক মাসগুলোতে মস্কোর জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে দূরপাল্লার হামলা চালিয়ে সুবিধাজনক অবস্থানে যাওয়ার চেষ্টা করছে ইউক্রেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

দায়িত্ব নেওয়ার এক বছর পর পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী সিভিরিদেঙ্কো

আপডেট সময় : ০৩:৪৫:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬