ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর নাটোর সদর উপজেলায় বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন মাদ্রাসা শিক্ষক রোহিঙ্গা প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘের মঞ্চে ট্রাম্পের উদ্দেশে কঠোর বার্তা দিলেন ইরানি প্রেসিডেন্ট ওমান উপকূলে মিসাইল হামলার কবলে বাংলাদেশি নাবিকদের জাহাজ ইবির সাদ্দাম হলের একই কক্ষের তিন বন্ধু হলেন সিভিল জজ যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান নিউইয়র্কে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ: সাইন্সল্যাব মোড় অবরোধে স্থবির যান চলাচল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৩০:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পূর্বঘোষিত ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালনের অংশ হিসেবে রাজধানীর সাইন্সল্যাব মোড় অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এর ফলে সাইন্সল্যাব মোড়ের আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। অবরোধ চলাকালে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এর আগে, বৈরী আবহাওয়ার মধ্যে পরীক্ষা চালিয়ে যাওয়া এবং ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার প্রতিবাদে মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। সেদিন রাত পৌনে ১০টার দিকে ঢাকায় একদল শিক্ষার্থী নতুন কর্মসূচি ঘোষণা করে বিক্ষোভ শেষ করেন। সেই ঘোষণা অনুযায়ী, বুধবারের নির্ধারিত পরীক্ষা স্থগিত না করা হলে বেলা তিনটা থেকে ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করার কথা ছিল তাদের। এই আন্দোলনের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ: সাইন্সল্যাব মোড় অবরোধে স্থবির যান চলাচল

আপডেট সময় : ০৩:৩০:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬