ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দায়িত্ব নেওয়ার এক বছর পর পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী সিভিরিদেঙ্কো এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ: সাইন্সল্যাব মোড় অবরোধে স্থবির যান চলাচল ক্রমবর্ধমান বন্যা ও জলাবদ্ধতা নিরসনে কেন প্রয়োজন উন্মুক্ত পন্থা গণভোটের ম্যান্ডেট অস্বীকার করা রাজনৈতিক প্রতারণা: জেএসডি ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে, নতুন ইতিহাসের সাক্ষী বিশ্বকাপ বৃহস্পতিবার থেকে খুলছে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র টানা তৃতীয়বার বড় আসরের ফাইনালে স্পেন, বিদায় ফ্রান্সের ইরানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ৭ সেনাসহ ৩৭ জনের প্রাণহানি ইরানি হামলায় কুয়েত ও বাহরাইনে সতর্কতা জারি, সক্রিয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে, নতুন ইতিহাসের সাক্ষী বিশ্বকাপ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

চলতি বিশ্বকাপ একের পর এক নতুন ইতিহাসের জন্ম দিয়ে চলেছে। ৪৮ দলের অংশগ্রহণে আয়োজিত এই প্রথম টুর্নামেন্টে দল ও খেলোয়াড়দের নানা অনন্য অর্জন ফুটে উঠছে। সেমিফাইনালের চার দল নিশ্চিত হওয়ার পর এবার সামনে এসেছে বিশ্বকাপের ইতিহাসের এক বিরল রেকর্ড।

১৯৯২ সালে ফিফা র‍্যাঙ্কিং চালু হওয়ার পর থেকে এই প্রথমবার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দল একই সঙ্গে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিল। এই নতুন ইতিহাসের অংশ হওয়া চার দল হলো আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স ও ইংল্যান্ড। মজার বিষয় হলো, সেমিফাইনালে ওঠা এই চারটি দলের প্রত্যেকেরই এর আগে বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা রয়েছে।

এর আগে বিশ্বকাপে সেমিফাইনালে চারটি সাবেক বিশ্বচ্যাম্পিয়ন দলের জায়গা করে নেওয়ার ঘটনা মাত্র দুইবার দেখা গিয়েছিল। ১৯৭০ ও ১৯৯০ সালের আসরে এই নজির তৈরি হয়েছিল। ১৯৭০ সালের বিশ্বকাপে শেষ চারে উঠেছিল ব্রাজিল, ইতালি, উরুগুয়ে ও পশ্চিম জার্মানি। এছাড়া ১৯৯০ সালের বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল পশ্চিম জার্মানি, আর্জেন্টিনা, ইতালি ও ইংল্যান্ড।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে, নতুন ইতিহাসের সাক্ষী বিশ্বকাপ

আপডেট সময় : ০২:৪৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬