ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইএসইউতে এআই ও ডেটা সায়েন্স নিয়ে নতুন বিএসসি প্রোগ্রাম চালু ঈশ্বরগঞ্জে বাস-ট্রলি সংঘর্ষে ধান ব্যবসায়ী নিহত আজই জানা যাবে দেশের ২৩তম রাষ্ট্রপতির নাম ভারতে কাজ করতে না পারায় ক্ষোভ নেই, নিষেধাজ্ঞার প্রতি কৃতজ্ঞ আতিফ আসলাম দক্ষ মানবসম্পদ গড়ার নতুন ঠিকানা বেসরকারি বিশ্ববিদ্যালয় ফরিদপুরের বোয়ালমারীতে বিয়ের পাঁচ মাস পর গৃহবধূর রহস্যজনক মৃত্যু আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নোয়াখালীতে জামায়াতের র‍্যালি ও সভা ফিফায় কিংসের অভিযোগ বেড়ে ১৪, নিষেধাজ্ঞামুক্ত হওয়ার অপেক্ষায় আবাহনী টাটা সন্সের চেয়ারম্যান পদ ছাড়ছেন নটরাজন চন্দ্রশেখরণ বিতর্কিত নওমিকে এশিয়ান গেমসে নারী দলের ম্যানেজার করল বাফুফে

স্পেনে ঐতিহ্যবাহী ষাঁড় দৌড় উৎসবে আহত ১০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পেনের পামপ্লোনায় অনুষ্ঠিত ঐতিহ্যবাহী সান ফারমিন উৎসবের শেষ দিনে ষাঁড় দৌড় অংশ নিতে গিয়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার উৎসবের শেষ দিনের এই দৌড় শেষে আহতদের মধ্যে সাতজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর, কারণ তাদের একজনের ঊরুতে এবং অন্যজনের বুকে ষাঁড়ের শিং বিদ্ধ হয়েছে, তবে বর্তমানে তারা স্থিতিশীল অবস্থায় রয়েছেন। বাকিদের আঘাত মূলত হাত, পা ও মাথায় সীমাবদ্ধ।

এবারের পুরো সান ফারমিন উৎসবজুড়ে আহতের সংখ্যা ৬০ জনেরও বেশি। মঙ্গলবারের দৌড়ের মধ্য দিয়ে ২০২৬ সালের এই উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে। উৎসবের আগের দিনগুলোতে আহত হওয়া বেশ কয়েকজন এখনো চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে শুক্রবার ফুসফুসে আঘাতপ্রাপ্ত ৬৫ বছর বয়সী একজন, শনিবার ষাঁড়ের গুঁতায় আহত ৩০ বছর বয়সী একজন, সোমবারের দৌড়ে আহত ২৫ বছর বয়সী একজন এবং নিতম্ব ভেঙে যাওয়া ৬৩ বছর বয়সী এক ব্যক্তি রয়েছেন। উৎসবজুড়ে মোট তিনজন ষাঁড়ের শিংয়ের আঘাতে আহত হয়েছেন।

দুর্ঘটনা মোকাবিলায় ৮৭৫ মিটার দীর্ঘ দৌড় পথজুড়ে ১৭টি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়েছিল। এর মধ্যে ৯টি মেডিকেল পোস্টে চিকিৎসক, নার্স ও জরুরি সেবাকর্মীরা দায়িত্ব পালন করেছেন এবং আটটি সহায়তা কেন্দ্রে প্রশিক্ষিত উদ্ধারকর্মীরা প্রস্তুত ছিলেন। প্রতি বছর ৬ থেকে ১৪ জুলাই পর্যন্ত স্পেনের পামপ্লোনায় এই উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন হিসেবে ৭ থেকে ১৪ জুলাই প্রতিদিন সকালে এই ঐতিহ্যবাহী ‘রানিং অব দ্য বুলস’ বা ষাঁড় দৌড় অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ অংশ নেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

স্পেনে ঐতিহ্যবাহী ষাঁড় দৌড় উৎসবে আহত ১০

আপডেট সময় : ১২:১৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬