সংবাদ শিরোনাম :
নেপালে বন্যায় নিখোঁজ বিদেশি নাগরিকের সংখ্যা বেড়ে ৫৭৫
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০২:৩৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

নেপালে ভয়াবহ বন্যার পর নিখোঁজ বিদেশি নাগরিকদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। দেশটির পুলিশের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৩৬টি দেশের মোট ৫৭৫ জন বিদেশি নাগরিকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
পুলিশের প্রতিবেদন অনুযায়ী, মাত্র ছয় ঘণ্টা আগের তুলনায় এই সংখ্যা ৩৮ জন বেড়েছে। এর আগে নিখোঁজ বিদেশির সংখ্যা ছিল ৫৩৭ জন।
নিখোঁজ বিদেশি নাগরিকদের তালিকায় শীর্ষে রয়েছেন ভারতীয় নাগরিক, যাদের সংখ্যা ১৮৩ জন। এছাড়া নিখোঁজদের মধ্যে ৬৫ জন মার্কিন, ৬২ জন ইউক্রেনীয় এবং ৩৩ জন ব্রিটিশ নাগরিক রয়েছেন।
বিদেশি নাগরিকদের পাশাপাশি নেপালের স্থানীয় ১৪৯ জন নাগরিকও এখনো নিখোঁজ রয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ২২: ২৩আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ২২: ২৩
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh





























