ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমনিরহাটে ভারত গজলডোবা ব্যারাজের ৪০টি গেট খুলে দেওয়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি কুমিল্লায় স্কুল ছাত্র গুলিবিদ্ধের ঘটনায় বিদেশি পিস্তল ও গুলি সহ গ্রেফতার-৪ ফতুল্লা উত্তর দেলপাড়ায় স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে স্বামীকে নির্মম হত্যা ঘাতক স্ত্রী গ্রেফতার অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবি সংসদে, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে ব্যাংকের ১৭ লক্ষ টাকা চুরির রহস্য উদ্ঘাটন নিরাপত্তা প্রহরী রংপুর থেকে গ্রেফতার কক্সবাজার ইয়াবা সহ আটক ১ ভোলায় ফুটপাতের পাগলী মা হলেও বাবা হলোনা কেউ নবীনগরে গাঁজা সহ আটক-১ দুধকুমার নদের পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপরে

প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে আলোচনায় যারা

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ০৮:২০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ১২৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ফখরুল আলম সাজু

নির্বাচনে জিতে বগুড়া-৬ (সদর) আসনটি ছেড়ে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, দুটি আসনে বিজয়ী হয়ে শপথ গ্রহণের আগের দিন একটি আসন ছেড়ে দেন তিনি, এ কারণে আসনটিতে এখন উপনির্বাচন হবে, সেই নির্বাচনে কে হচ্ছেন দলীয় প্রার্থী, তা নিয়ে চলছে নানা আলোচনা।

১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত সব কয়টি জাতীয় নির্বাচনে বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হন, এর মধ্যে ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে আসনটিতে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, ছেড়ে দেওয়া এ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান কিংবা মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে প্রার্থী করার দাবি তুলেছেন কেউ কেউ।

এছাড়া সম্ভাব্য প্রার্থী তালিকায় স্থানীয় নেতাদের মধ্যে, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর (পাভেল), বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম (বাদশা), বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র একেএম মাহবুবুর রহমান, বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সংসদ-সদস্য হেলালুজ্জামান তালুকদারের নাম শোনা যাচ্ছে।

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন গণমাধ্যমকে বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি, তফসিল ঘোষণার পরই যথা সময়ে দলের হাইকমান্ড থেকে প্রার্থিতার ঘোষণা দেওয়া হবে।

বগুড়া-৬ ও বগুড়া-৭ জিয়া পরিবারের আসন, অতীতে এ দুই আসনেই প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিপুল ভোটে বিজয়ী হয়েছেন, এবারের নির্বাচনে বিপুল ভোটে দলের চেয়ারম্যান বিজয়ী হয়েছেন, উপনির্বাচনে জিয়া পরিবারের কেউ, নাকি অন্য কোনো নেতা প্রার্থী হবেন, সেই সিদ্ধান্ত দেবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে আলোচনায় যারা

আপডেট সময় : ০৮:২০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬