ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে সরব জামায়াত আমির

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৫৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।

ডা. শফিকুর রহমান বলেন, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং তার বিরুদ্ধে দায়ের করা সাজানো মামলা প্রত্যাহার করতে হবে। তিনি দাবি করেন, আখতারুজ্জামান কাউকে শারীরিকভাবে নাজেহাল করেননি এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

জামায়াত আমির আরও বলেন, বিমানবন্দরে অনিয়ম ও অব্যবস্থাপনা ছিল বলেই এর পরিপ্রেক্ষিতে দুজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আখতারুজ্জামান কেবল যাত্রী হয়রানি, প্রবাস থেকে ফেরত বাংলাদেশিদের প্রতি উপেক্ষা এবং তাদের সাথে হওয়া অন্যায় আচরণের প্রতিবাদ করেছিলেন। তিনি যে বিষয়ে প্রতিবাদ করেছেন, বিমানবন্দরের উপস্থিত যাত্রীরা তার সাক্ষী বলে উল্লেখ করেন ডা. শফিকুর রহমান।

সরকারের উদ্দেশে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিমানবন্দরের অনিয়ম, যাত্রী হয়রানি ও অসঙ্গতি চাপা দেওয়ার উদ্দেশ্যে এই হয়রানিমূলক গ্রেপ্তার করা হয়ে থাকলে তা অশনি সংকেত। ভুক্তভোগী জনগণ এটি কোনো অবস্থাতেই মেনে নেবে না।

উল্লেখ্য, সরকারি কাজে বাধা ও মারধরের মামলায় শুক্রবার রাজধানী ঢাকার ক্যান্টনমেন্টের নিজ বাসা থেকে পুলিশ মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে সরব জামায়াত আমির

আপডেট সময় : ১১:৫৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬