ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকদের বেতন সংকটে বন্ধ লামার মিরিঞ্জা প্রাথমিক বিদ্যালয় সিরাজগঞ্জে তিন মাদক মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনা ঘিরে যুক্তরাষ্ট্রে তীব্র বিতর্ক মানচিত্রে ‘লিটল ইতালি’ বাদ, নিউইয়র্কের তহবিল বন্ধের হুমকি ট্রাম্পের বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে রাশিয়ার জ্বালানি: পুতিন নারায়ণগঞ্জে সরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনে ওয়ালটনের সাথে চুক্তি পারমাণবিক স্থাপনা পরিদর্শন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর অস্বীকার চীনের পুতিনের সঙ্গে সফল আলোচনা, যুক্তরাষ্ট্রে ডিজেল পাঠাবে রাশিয়া: ট্রাম্প ইমরান খানের মুক্তির দাবিতে লংমার্চ কেন খাইবার পাখতুনখাওয়ায় থমকে? দর্শনা চেকপোস্টে ভারতে পালানোর সময় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ফেনী সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী নানা উন্নয়ন কর্মসূচিতে অংশগ্রহণ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:০৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। দিনব্যাপী এই সফরে তিনি জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনসংশ্লিষ্ট কর্মসূচিতে অংশ নেবেন। সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী তাঁর বাসভবন থেকে সড়কপথে পরশুরামের উদ্দেশে যাত্রা শুরু করবেন।

দুপুর সাড়ে ১২টায় পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছানোর কথা রয়েছে তাঁর। সেখানে তিনি ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর দুপুর সোয়া ১টার দিকে তিনি ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওনা হবেন এবং সেখানে দেড়টার দিকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

বিকেল ২টার দিকে ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলো থেকে রুফটপ সোলার প্রকল্পের মাধ্যমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সম্মানী ভাতা প্রদানের কর্মসূচি রয়েছে।

দিনব্যাপী সফর শেষে বিকেল ৫টার দিকে সড়কপথে ফেনী ত্যাগ করে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। তাঁর এই সফরকে কেন্দ্র করে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এছাড়া প্রধানমন্ত্রীর সফর ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে চার স্তরের নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ১ হাজার ২৫০ জন সদস্য মোতায়েন করা হয়েছে। স্থানীয় বাসিন্দারাও প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে বিভিন্ন উন্নয়ন প্রত্যাশার কথা জানিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

ফেনী সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী নানা উন্নয়ন কর্মসূচিতে অংশগ্রহণ

আপডেট সময় : ০৯:০৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬