ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের ঐতিহাসিক জয় রোনালদোর গ্যারেজে থাকা দুর্লভ বুগাত্তি ও তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ার শাহজালালে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি গঠনের বিজ্ঞপ্তিতে ছাত্রদলের মধ্যরাতে বিক্ষোভ বিশ্ব পর্যটন দিবস: ডিজিটাল ও এআই প্রযুক্তিতে সাজছে বাংলাদেশের পর্যটন বিশ্বমঞ্চে নজর কাড়ল চীনা ফার্স্টলেডি পং লিউয়ানের গ্ল্যামার ও সফট পাওয়ার হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট: ১০ হাজার কোটি রুপির সম্পদ নিয়ে শীর্ষে শাহরুখ সপ্তাহের শুরুতে শেয়ারবাজার, মুদ্রা ও নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নেপালে বন্যায় মৃত বেড়ে ১৪৫৩, নিখোঁজ এখনো প্রায় ৬ হাজার পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: তথ্যপ্রযুক্তি খাতের ব্যবধান গঙ্গা চুক্তির মেয়াদ শেষের বছরে পদ্মার সুরক্ষায় দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনার তাগিদ

মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:২৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মিরপুর-১ নম্বরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শুরু করে শনিবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের দারুসসালাম জোনের সহকারী কমিশনার (এসি) এমদাদুল হক বিপুল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলা দায়েরের পর রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মিরপুর-১ এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের ব্যানারে এই ভাঙচুর চালানো হয়েছে। দুই শতাধিক মুখোশধারী ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সেখানে প্রবেশ করে প্রথমে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে ফেলে। এরপর তারা কেন্দ্রের মূল্যবান চিকিৎসা যন্ত্রপাতি, ওষুধ, ভ্যাকসিন, নগদ টাকা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। মালামাল লুটের পর ভারী যন্ত্রপাতি ব্যবহার করে একটি পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ পুরো স্বাস্থ্যকেন্দ্রের স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই স্বাস্থ্যকেন্দ্রের জায়গাটি দখল করা নিয়ে স্থানীয় বিএনপির দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত বৃহস্পতিবার রাতে একটি পক্ষ ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ ব্যানার ব্যবহার করে জায়গাটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় বাদী হয়ে শাহ আলী থানায় একটি মামলা দায়ের করা হয়, যার প্রেক্ষিতে পুলিশ এই চারজনকে গ্রেপ্তার করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪

আপডেট সময় : ০২:২৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬