ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কূটনৈতিক অবহেলায় জাতিসংঘের গুরুত্বপূর্ণ ‘পিফোরএম’ সামিটে অনুপস্থিত বাংলাদেশ মঙ্গলে ৫০০০ দিন পার করে নতুন উপত্যকায় নাসার কিউরিওসিটি লালমনিরহাট কারাগারে ধারণক্ষমতার তিন গুণ বন্দি, তীব্র স্বাস্থ্যঝুঁকি ইরানের বিমান চলাচলের ওপর সর্বাত্মক মার্কিন নিষেধাজ্ঞা সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী ও হিন্দু পরিবারের মেয়েদের অধিকার জাতিসংঘে ইরান-যুক্তরাষ্ট্রের ৩ ঘণ্টার বৈঠক, নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের ডিএসইর ১ কোটি ৪০ লাখ টাকার জরিমানা মওকুফ চায় প্রাইম ফাইন্যান্স সচিবদের চেয়ে কম বেতন পাচ্ছেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী, সম্মানি বাড়ানোর উদ্যোগ টাঙ্গাইলে ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার অবসরের ইঙ্গিত দিলেন মেসির দীর্ঘদিনের সতীর্থ নিকোলাস তালিয়াফিকো

মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে চুক্তির আশা ট্রাম্পের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সেখানে তিনি ইরানের সঙ্গে চলমান সংঘাত ও কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন। ট্রাম্পের ভাষ্যমতে, আগামী নভেম্বরের শুরুতে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি বিশ্বাস করি নির্বাচনের পরপরই আমরা একটি চুক্তিতে পৌঁছাব। কারণ, ইরানের জন্য এই চুক্তিতে না আসার কোনো যুক্তি নেই। তিনি আশা প্রকাশ করেন যে, নির্বাচনের পরেই সমঝোতার একটি নতুন পথ তৈরি হবে।

বক্তব্যের শুরুতে ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে অর্জিত বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন। তিনি দাবি করেন, আগের প্রশাসনের কাছ থেকে পাওয়া আমেরিকার অন্ধকার যুগকে তিনি স্বর্ণযুগে পরিণত করেছেন। অর্থনীতি, অভিবাসন এবং অপরাধ নিয়ন্ত্রণে তার প্রশাসনের রেকর্ড তুলে ধরে তিনি এসব দাবি করেন।

তবে ট্রাম্পের এসব দাবির বিপরীতে সাম্প্রতিক জনমত জরিপগুলোতে তার জনপ্রিয়তা নতুন করে নিম্নমুখী হওয়ার তথ্য পাওয়া গেছে, যা আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে তার জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে চুক্তির আশা ট্রাম্পের

আপডেট সময় : ১১:০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬