ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৬ দিন পর পাবনা-রাজবাড়ী নৌপথে ফেরি চলাচল শুরু কূটনৈতিক অবহেলায় জাতিসংঘের গুরুত্বপূর্ণ ‘পিফোরএম’ সামিটে অনুপস্থিত বাংলাদেশ মঙ্গলে ৫০০০ দিন পার করে নতুন উপত্যকায় নাসার কিউরিওসিটি লালমনিরহাট কারাগারে ধারণক্ষমতার তিন গুণ বন্দি, তীব্র স্বাস্থ্যঝুঁকি ইরানের বিমান চলাচলের ওপর সর্বাত্মক মার্কিন নিষেধাজ্ঞা সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী ও হিন্দু পরিবারের মেয়েদের অধিকার জাতিসংঘে ইরান-যুক্তরাষ্ট্রের ৩ ঘণ্টার বৈঠক, নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের ডিএসইর ১ কোটি ৪০ লাখ টাকার জরিমানা মওকুফ চায় প্রাইম ফাইন্যান্স সচিবদের চেয়ে কম বেতন পাচ্ছেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী, সম্মানি বাড়ানোর উদ্যোগ টাঙ্গাইলে ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোতে জ্বালানি তেলের দামের তুলনামূলক চিত্র

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৩৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামা এবং চলমান মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে বাংলাদেশ সরকার নতুন করে জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে। বর্তমানে দেশে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতিবেশী দেশগুলোর জ্বালানি মূল্য কাঠামো পর্যালোচনা করলে দেখা যায়, কর, শুল্ক, ভর্তুকি, মুদ্রার বিনিময় হার এবং স্থানীয় মূল্য নির্ধারণী ব্যবস্থার কারণে দেশভেদে দামের ব্যাপক পার্থক্য রয়েছে।

ভারতে রাজ্যভেদে জ্বালানি তেলের দামে ভিন্নতা বিদ্যমান। রাজ্যভিত্তিক ভ্যাট ও শুল্কের পার্থক্যের কারণে বিভিন্ন শহরে দামের তারতম্য ঘটে। বর্তমানে ভারতে পেট্রোলের দাম প্রতি লিটার ১০২ দশমিক ১২ থেকে ১১৬ দশমিক ১৫ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩১ থেকে ১৪৯ টাকা। প্রিমিয়াম অকটেনের দাম ১১৫ দশমিক ৫০ থেকে ১২০ রুপি, যা প্রায় ১৪৮ থেকে ১৫৪ টাকা এবং ডিজেলের দাম ৯৫ দশমিক ২০ থেকে ১০৪ দশমিক ২৩ রুপি, যা প্রায় ১২২ থেকে ১৩৪ টাকা পর্যন্ত হয়ে থাকে।

পাকিস্তানে সুপার বা প্রিমিয়াম ইউরো-৫ পেট্রোলের দাম প্রতি লিটার ৩৯০ পাকিস্তানি রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭৩ টাকা। অকটেনের দাম ৩৯৫ থেকে ৪০০ রুপি, যা প্রায় ১৭৫ থেকে ১৭৭ টাকা। দেশটিতে হালকা ডিজেলের দাম ৩০৪ রুপি বা প্রায় ১৩৪ টাকা ৬৭ পয়সা এবং হাইস্পিড ডিজেলের দাম ৪২৪ দশমিক ০৪ রুপি, যা প্রায় ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

শ্রীলঙ্কায় ৯২ অকটেন পেট্রোলের দাম প্রতি লিটার ৩৯৯ শ্রীলঙ্কান রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪৮ টাকা ২৪ পয়সা। ৯৫ অকটেনের দাম ৪৭৫ রুপি বা প্রায় ১৭৬ টাকা ৪৭ পয়সা। সেখানে ডিজেলের দাম ৩৮২ থেকে ৪৭৮ রুপি, যা প্রায় ১৪২ থেকে ১৭৮ টাকা পর্যন্ত ওঠানামা করে।

নেপালে পেট্রোলের দাম প্রতি লিটার ১৯৭ থেকে ২০০ নেপালি রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৮ টাকা। অকটেনের দাম ২৯৫ রুপি বা প্রায় ২৩৬ টাকা এবং ডিজেলের দাম ১৯৭ থেকে ২০০ রুপি, যা প্রায় ১৫৮ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। মিয়ানমারে মানভেদে পেট্রোলের দাম প্রতি লিটার ৩ হাজার ৭১০ থেকে ৩ হাজার ৮১৫ কিয়াত, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১৮ থেকে ২২৪ টাকা। ৯৫ অকটেনের দাম ৪ হাজার ৯২ কিয়াত বা প্রায় ২৪১ টাকা এবং ডিজেলের দাম ৪ হাজার ৩৩১ কিয়াত, যা প্রায় ২৫৫ টাকা পর্যন্ত রয়েছে।

ভুটানে পেট্রোল ও অকটেনের দাম প্রতি লিটার ৯৯ থেকে ১০৬ গুলট্রাম, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৭ থেকে ১৩৫ টাকা এবং ডিজেলের দাম ১০৪ দশমিক ৩৮ থেকে ১০৮ দশমিক ৬২ গুলট্রাম, যা প্রায় ১৩৪ থেকে ১৪০ টাকা। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মতো ভুটানে পেট্রোল ও অকটেনের জন্য আলাদা পাম্প নেই; সেখানে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মূলত গ্যাসোলিন বা পেট্রোল এবং ডিজেল—এই দুই ধরনের জ্বালানি বিক্রি হয়। আন্তর্জাতিক সূচক ও ভুটানের জ্বালানি স্টেশনগুলোর তথ্য অনুযায়ী, সেখানে অকটেন-৯৫ বা মোটর স্পিরিট (এমএস) হিসেবে পরিচিত জ্বালানিটিই মূলত প্রধান পেট্রোল হিসেবে ব্যবহৃত হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোতে জ্বালানি তেলের দামের তুলনামূলক চিত্র

আপডেট সময় : ০৭:৩৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬