ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

বাংলাদেশে গরুর মাংসের প্রশংসা করে সমালোচনার মুখে বিশ্বজিৎ চক্রবর্তী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:০২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন কলকাতার বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। বাংলাদেশে তার প্রিয় খাবার সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি ইলিশ মাছের পাশাপাশি গরুর মাংসের কথা উল্লেখ করেন। এমনকি রাতে গরুর মাংস খাওয়ার পরিকল্পনাও জানিয়েছিলেন তিনি। এই বক্তব্যের ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে অভিনেতার ধর্মীয় পরিচয় নিয়ে প্রশ্ন তুলে অনেকে তাকে কটাক্ষ করতে শুরু করেন।

তবে এই সমালোচনার মুখেও নিজের অবস্থান থেকে পিছু হটেননি বিশ্বজিৎ চক্রবর্তী। তিনি জানিয়েছেন, তিনি যা পছন্দ করেন সেটিই প্রকাশ করেছেন। বাংলাহান্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রথমত আমি সত্যি কথা বলেছি। আমি বুঝতে পারিনি যে সনাতনীরা সত্যি কথায় আপত্তি করবে। যেটা ভালোবাসি, সেটাই বলেছি। তিনি আরও ব্যাখ্যা করে বলেন যে, তিনি মাটনও পছন্দ করেন, তবে বিফ ভালো লাগে বলে মাটন খারাপ লাগে এমনটা নয়। তিনি মনে করেন, এটি নিয়ে অহেতুক হইচই করার কোনো প্রয়োজন নেই।

বিশ্বজিৎ চক্রবর্তী জানান, শুটিংয়ের কাজে নয় বরং ব্যক্তিগতভাবে এক বোনের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে তিনি ৪ সেপ্টেম্বর বাংলাদেশে এসেছিলেন এবং পরদিন ভারতে ফিরে যান। বাংলাদেশ সফরের সময় তিনি এখানকার আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেন। এদিকে, এই বিতর্কের মধ্যে কয়েকজন অভিনয়শিল্পী বিশ্বজিতের পাশে দাঁড়িয়েছেন। অভিনেত্রী ও নির্মাতা মানসী সিনহা তাকে নিয়ে করা কুরুচিকর মন্তব্যের সমালোচনা করেছেন এবং অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ও তার সমর্থনে কথা বলেছেন। এই ঘটনাটি খাবার নিয়ে ব্যক্তিগত পছন্দ ও মতপ্রকাশের স্বাধীনতার বিষয়টি নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশে গরুর মাংসের প্রশংসা করে সমালোচনার মুখে বিশ্বজিৎ চক্রবর্তী

আপডেট সময় : ০১:০২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬