ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুর সাফারি পার্কের অব্যবস্থাপনা দূর করার আশ্বাস পরিবেশমন্ত্রীর ঈশ্বরদীতে মাদক ও অস্ত্রবিরোধী অভিযানে ২৩ জন গ্রেপ্তার মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষের শিকার ক্যাটরিনা, দিলেন কড়া বার্তা পূর্বাচলে মিষ্টিমুখের নতুন ঠিকানা ‘মহারাজা সুইটস’ নাটোরের পদ্মার চরে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৩ ইরানে হামলার ছক পেন্টাগনের, ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় ওয়াশিংটন জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরা চুরি: সিসিটিভি ফুটেজে ব্যক্তিকে খুঁজছে পুলিশ নির্বাচনে পরিকল্পিত ইঞ্জিনিয়ারিংয়ের শিকার হয়েছি: জমিয়ত মহাসচিব আফেন্দী মেধা তালিকায় দ্বিতীয় হয়েও নিয়োগবঞ্চিত ভোলার ফয়জুল আলম নেত্রকোণায় গোরস্থানের গাছে মিলল নিখোঁজ সাবেক সেনাসদস্যের লাশ

মলদোভায় ড্রোনের কবলে জেলেনস্কির বিমান, অল্পের জন্য রক্ষা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৪০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মলদোভা থেকে নরওয়ে যাওয়ার পথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী বিমানটি অল্পের জন্য একটি ড্রোনের আঘাত থেকে রক্ষা পেয়েছে। মঙ্গলবার এই ঘটনার পর সাময়িকভাবে মলদোভার আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়, যার ফলে জেলেনস্কির বিমানটির উড্ডয়ন বিলম্বিত হয়। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরে এই তথ্য নিশ্চিত করেছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বুধবার নরওয়ের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনআরকে-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী স্টোরে জানান, মলদোভা থেকে বিমানটি ওড়ার ঠিক আগমুহূর্তে সেটি প্রায় একটি ড্রোনের আঘাতের মুখে পড়েছিল। তবে এই তথ্যের উৎস কিংবা ড্রোনটি বিমানটির ঠিক কতটা কাছাকাছি চলে এসেছিল, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

এদিকে মলদোভা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আকাশসীমা বন্ধ থাকার কারণে ইউক্রেনীয় প্রেসিডেন্টের বিমান ছাড়তে বিলম্ব হয়। এক বিবৃতিতে মলদোভা সরকারের একজন মুখপাত্র বলেন, দেশটির ভূখণ্ডে একটি রুশ ড্রোন বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই জেলেনস্কির বিমানটিকে উড্ডয়নের অনুমতি দেওয়া হয়।

জানা গেছে, মঙ্গলবার দুটি রুশ ড্রোন মলদোভার আকাশসীমায় প্রবেশ করলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। এর ফলে রাজধানী চিসিনাউয়ের বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, ঘটনার সময় রাজধানীর দিকে আসা বেশ কয়েকটি ফ্লাইটকে মলদোভার বাইরের বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয় অথবা আকাশে অপেক্ষমাণ রাখা হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

মলদোভায় ড্রোনের কবলে জেলেনস্কির বিমান, অল্পের জন্য রক্ষা

আপডেট সময় : ০১:৪০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬