ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোববার ফের যন্তর মন্তরে বিক্ষোভের ঘোষণা ককরোচ পার্টির দীর্ঘ বিরতি ভেঙে নতুন গানে ফিরলেন কুসুম শিকদার সৌদি আরব সফরের আমন্ত্রণ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী দিল্লি পুলিশি হেফাজত থেকে মুক্তি পেলেন নেহা বোরা মোজাম্বিক থেকে ফেরার পথে বিমানে প্রাণ হারালেন বাঁশখালীর প্রবাসী সাজেক সড়কে রোববার থেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক দশমিনায় মা ইলিশ শিকারের দায়ে আট জেলের কারাদণ্ড জনগণের কাছে স্থানীয় সরকার ফেরাতে চায় সরকার: মঈন খান; সৌরবিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব রোববার সন্ধ্যায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি, ঐক্যবদ্ধ থাকার নির্দেশ

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষের শিকার ক্যাটরিনা, দিলেন কড়া বার্তা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৩৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘নিজেই নিজের সবচেয়ে বড় সমর্থক হোন’—এমনটাই পরামর্শ দিয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। যুক্তরাজ্যে নিজের প্রসাধনী ব্র্যান্ডের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের নানা মন্তব্য এবং তা থেকে নিজের মানসিকতাকে সুরক্ষিত রাখার বিষয়ে কথা বলেন। ক্যাটরিনার মতে, মানুষ কখনো প্রশংসায় ভাসাবে, আবার কখনো কঠোর সমালোচনা করবে। তাই অন্যের স্বীকৃতির জন্য অপেক্ষায় না থেকে নিজের পাশে নিজেকেই দাঁড়াতে হবে।

ক্যাটরিনা বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া বয়ান যেন আমাদের আত্মমূল্যবোধ ও নিজেদের সম্পর্কে ধারণাকে প্রভাবিত না করে, সে বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। কারণ, সেখানে অনেক মানুষের অনেক মতামত থাকে। সবার মতামত অনুযায়ী চলতে শুরু করলে নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই বাধাগ্রস্ত হয়।’ তিনি আরও বলেন, জীবনের প্রতিটি পর্যায়ে মানুষ একই রকম আত্মবিশ্বাস অনুভব করে না। কখনো নিজেকে ভালো লাগে, আবার কখনো নিজেকে গ্রহণ করা কঠিন হয়ে পড়ে। এই ওঠানামার মধ্যেও নিজের প্রতি সৎ থাকা জরুরি। নিজেকে বদলে ফেলার চাপ না নিয়ে বর্তমান অবস্থাকে বুঝতে হবে।

সম্প্রতি মাতৃত্বের পর ক্যাটরিনার শারীরিক গঠন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু কটাক্ষের ঘটনা ঘটে। গত সেপ্টেম্বরে মুম্বাইয়ে আম্বানি পরিবারের গণেশ চতুর্থী উদ্‌যাপনে স্বামী ভিকি কৌশলের সঙ্গে উপস্থিত হয়েছিলেন এই অভিনেত্রী। সেই অনুষ্ঠানের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর তাঁর শারীরিক গঠন নিয়ে নেটপাড়ায় নানা বিরূপ মন্তব্য করা হয়। একজন নারী সন্তান জন্ম দেওয়ার পর কত দ্রুত আগের শারীরিক গঠনে ফিরবেন, তা নিয়ে সমাজের অযৌক্তিক প্রত্যাশা নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

ক্যাটরিনার সমর্থনে এগিয়ে আসেন বলিউডের কয়েকজন তারকা। অভিনেত্রী পরিণীতি চোপড়া সামাজিক যোগাযোগমাধ্যমে নারীর শরীর নিয়ে এ ধরনের মন্তব্যের সমালোচনা করেন। এছাড়া সালমান খান ‘বিগ বস ২০’-এর ‘উইকেন্ড কা ভার’ পর্বে তারকাদের বয়স, চেহারা ও শারীরিক গঠন নিয়ে বিদ্রূপ করার প্রবণতার কড়া সমালোচনা করেন। বিশেষ করে গর্ভধারণ ও সন্তান জন্ম দেওয়ার পর নারীর ওজন বৃদ্ধি নিয়ে কটাক্ষ করার বিষয়টিও তাঁর বক্তব্যে উঠে আসে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষের শিকার ক্যাটরিনা, দিলেন কড়া বার্তা

আপডেট সময় : ০৬:৩৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬