ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৩৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি চাকরিতে ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগ প্রক্রিয়ায় মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর ৪০০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভের সময় শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন, যার মধ্যে ছিল ‘ভিক্ষা লাগলে ভিক্ষা নে, মেধাবীদের মুক্তি দে’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাই নাই’, ‘রাবিয়ানদের একশন, ডাইরেক্ট আ্যাকশান’, ‘জেগেছে রে জেগেছে, রাবিয়ানরা জেগেছে’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘মেধাবীদের কান্না, আর না আর না’ এবং ‘মামা খালুর সুপারিশ এই বাংলায় চলবে না’ ইত্যাদি।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সজিবুর রহমান সজিব এই সিদ্ধান্তকে ‘মেধাধ্বংসকারী’ হিসেবে অভিহিত করে বলেন, ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে ভাইভার নম্বর ১০ থেকে বাড়িয়ে ৫০ করা হলে দলীয়করণ, তদবির ও সুপারিশের সুযোগ তৈরি হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলে শিক্ষার্থীবিরোধী যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে শিক্ষার্থীরা অতীতেও দাঁড়িয়েছে, ভবিষ্যতেও শক্ত হাতে প্রতিরোধ করবে। তিনি ভাইভার নম্বর সর্বোচ্চ ৫ করার প্রস্তাব দিয়ে হুঁশিয়ারি দেন যে, এই সিদ্ধান্ত পরিবর্তন না হলে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হেলাল বলেন, ‘২৪-এর কোটা সংস্কার আন্দোলনের পর আজ আমাদের ভাইভা কোটার বিরুদ্ধে কথা বলতে হচ্ছে। বর্তমান সরকারকে বলতে চাই, শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে এমন অযৌক্তিক বিষয় প্রতিষ্ঠিত করবেন না।’ সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আরিফ আলভী বলেন, কোটার বেড়াজাল থেকে শিক্ষার্থীরা বের হতে পারছে না। তিনি প্রধানমন্ত্রীকে শিক্ষার্থীদের স্বার্থের বিরুদ্ধে না যাওয়ার আহ্বান জানান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় : ০৯:৩৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬