সংবাদ শিরোনাম :
প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিককে জামিন দিলেন হাইকোর্ট
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ১২:০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটি প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিদিশা সিদ্দিকের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের পক্ষে আদালতে জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী মো. মাসুদ মিয়া।
এর আগে গত ২ সেপ্টেম্বর ঢাকার মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির বিদিশা সিদ্দিকের জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন। ওই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন, যার পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দিলেন।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh


























