ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে চাঁদাবাজদের বর্জনের ডাক দিলেন চরমোনাই পীর মানব পাচার প্রতিরোধে বাংলাদেশ এখনো দ্বিতীয় ধাপে ঈশ্বরদীতে রান্নার ঝামেলা এড়াতে ড্যাগে রান্না মাংসে ঝুঁকছেন ক্রেতারা নিউমুরিং টার্মিনাল নিয়ে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা সস্তা ও অমূলক: বাণিজ্যমন্ত্রী সালথায় মুরগি নিয়ে বিরোধের জেরে গৃহবধূর লাশ উদ্ধার ফুলহামের বর্ষসেরা তরুণ ফুটবলার বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং: চার আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নাম জমা হানি ট্র্যাপ ও ব্ল্যাকমেইলের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার রাজবাড়ীতে আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার ম্যারাডোনার চিকিৎসায় অবহেলা: ৭ স্বাস্থ্যকর্মীর ১২ বছরের কারাদণ্ড চাইলেন আইনজীবীরা

গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়া একমাত্র সমাধান: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৩৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার কার্যক্রম এখনো চলমান রয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। বুধবার ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট আয়োজিত এক সম্মেলনে তিনি দাবি করেন, গাজার জনসংখ্যা কমিয়ে ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে দেওয়াই এই উপত্যকার একমাত্র সমাধান।

ইসরায়েলি কর্মকর্তারা প্রায়ই গাজা থেকে ফিলিস্তিনিদের চলে যাওয়াকে ‘স্বেচ্ছামূলক অভিবাসন’ হিসেবে অভিহিত করেন। তবে ফিলিস্তিনি অধিকারকর্মীরা দীর্ঘ সময় ধরে অভিযোগ করে আসছেন যে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের মূল লক্ষ্যই হলো ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করা।

গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার এই ধারণাটি ইসরায়েলের কট্টর ডানপন্থি নেতাদের মধ্যে আগে থেকেই সমর্থিত। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের শুরুতে এমন একটি পরিকল্পনার কথা জানিয়েছিলেন। কাটজ দাবি করেন, ট্রাম্প সেই পরিকল্পনা পুরোপুরি বাতিল করেননি, বরং আপাতত স্থগিত রেখেছেন। তিনি বলেন, এই মুহূর্তে ট্রাম্প এটি বাতিল করেননি; তিনি এটি হিমায়িত করেছেন।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, গাজা নিয়ন্ত্রণে নিতে তারা আকাশপথ, সমুদ্রপথসহ যেকোনো উপায়ে ব্যবস্থা নিতে প্রস্তুত। তিনি জানান, ফিলিস্তিনিদের গ্রহণ করতে পারে এমন দেশগুলোর জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা প্রয়োজন। তবে গাজার প্রতিবেশী দেশ মিশর ফিলিস্তিনি শরণার্থীদের গ্রহণ করতে রাজি নয়।

কাটজের ভাষ্যমতে, ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে নিয়মিত আলোচনা চলছে এবং শেষ পর্যন্ত এর কোনো বিকল্প নেই। এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকা, মানবিক সহায়তায় বাধা এবং পুনর্গঠনে প্রতিবন্ধকতা তৈরির মতো অভিযোগের কারণে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে ইসরায়েলের সামরিক কর্মকাণ্ড তীব্র সমালোচনার মুখে পড়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট আয়োজিত এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়া একমাত্র সমাধান: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

আপডেট সময় : ১০:৩৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬