ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অতিরিক্ত বাস ভাড়া নিলে রুট পারমিট বাতিল হবে: পরিবহনমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফ্রেশার্স ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বৈশ্বিক সংকট মোকাবিলায় নতুন করে ভাবার আহ্বান গুতেরেসের অর্থনীতি ও বাণিজ্যে সহযোগিতা বাড়াতে তারেক রহমান ও এরদোয়ানের বৈঠক চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা মিশিগান ডেমোক্রেটিক পার্টির ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন তাহমিদ চৌধুরী রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহায়তার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের আস্থা ফেরাতে কঠিন সত্য স্বীকারের আহ্বান জাতিসংঘ সভাপতির টেকনাফে রোহিঙ্গা বহনকারী নৌকাডুবি, নারী ও শিশুর মৃত্যু

ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ চালু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:১৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত অংশটি সাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। বুধবার সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম আশুলিয়ার ধউর এলাকায় ফিতা কেটে এই ২ লেন বিশিষ্ট উড়াল সড়কের উদ্বোধন করেন। উদ্বোধনের পরপরই যান চলাচলের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, দেশের দীর্ঘতম উড়াল সড়ক ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি অংশ আজ খুলে দেওয়া হলো। বর্তমান সরকার গত ছয় মাসে প্রকল্পটির কাজ উল্লেখযোগ্যভাবে এগিয়ে নিয়েছে বলেই এই অংশটি চালু করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, আগামী বছরের মধ্যে এই প্রকল্পের পুরো কাজ শেষ হবে।

রাজধানীর অন্যতম ব্যস্ত প্রবেশদ্বার আশুলিয়া হয়ে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে দ্রুত যোগাযোগ নিশ্চিত করার লক্ষ্যে ২৪ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের নির্মাণকাজ ২০২২ সালের ১২ নভেম্বর শুরু হয়েছিল। একনেকে অনুমোদনের পাঁচ বছর পর এই গুরুত্বপূর্ণ অবকাঠামোটির কাজ শুরু হয়েছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ চালু

আপডেট সময় : ০৪:১৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬