ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অতিরিক্ত বাস ভাড়া নিলে রুট পারমিট বাতিল হবে: পরিবহনমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফ্রেশার্স ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বৈশ্বিক সংকট মোকাবিলায় নতুন করে ভাবার আহ্বান গুতেরেসের অর্থনীতি ও বাণিজ্যে সহযোগিতা বাড়াতে তারেক রহমান ও এরদোয়ানের বৈঠক চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা মিশিগান ডেমোক্রেটিক পার্টির ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন তাহমিদ চৌধুরী রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহায়তার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের আস্থা ফেরাতে কঠিন সত্য স্বীকারের আহ্বান জাতিসংঘ সভাপতির টেকনাফে রোহিঙ্গা বহনকারী নৌকাডুবি, নারী ও শিশুর মৃত্যু

সালমান এফ রহমানের পক্ষে লড়তে আবেদন বৃটিশ আইনজীবীর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৫০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের পক্ষে আইনি লড়াই করার আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের আইনজীবী গ্রায়েম এল হল। লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের এই আইনজীবীর পক্ষে গত ১৪ই আগস্ট বাংলাদেশ বার কাউন্সিলের সচিব বরাবর একটি আবেদন জমা দেয়া হয়, যা ২৪শে আগস্ট রিসিভ করা হয়েছে।

সালমান এফ রহমানের আইনজীবী আসিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, বার কাউন্সিল এখন পর্যন্ত আবেদনটি মঞ্জুর করার বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। তিনি জানান, আগস্টের প্রথম সপ্তাহে গ্রায়েম এল হল তাদের সঙ্গে যোগাযোগ করে আইনি লড়াইয়ে অংশ নেয়ার ইচ্ছা প্রকাশ করেন এবং প্রয়োজনীয় নথিপত্র ই-মেইলের মাধ্যমে পাঠান। এর আগে গত ১১ই আগস্ট ট্রাইব্যুনাল থেকে অনুমতি নেয়ার পর কারাগার থেকে বার কাউন্সিলে এই আবেদনটি করা হয়। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ধারা ১১ (৮)-এর বিধান অনুযায়ী বিদেশি আইনজীবী হিসেবে ট্রাইব্যুনালে উপস্থিত থাকার অনুমতি চেয়েছেন তিনি।

এর আগে ২০২৫ সালের ১০ই ডিসেম্বর সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন করেছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। তৎকালীন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সেই আবেদনের বিরোধিতা করলে ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার আসামিপক্ষকে বার কাউন্সিলে আবেদনের পরামর্শ দিয়েছিলেন।

উল্লেখ্য, ট্রাইব্যুনাল গত বছরের ৪ঠা ডিসেম্বর সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আমলে নেয় এবং ১২ই জানুয়ারি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে এবং এ পর্যন্ত ১১ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। প্রসিকিউশনের আনা অভিযোগগুলোর মধ্যে জুলাই আন্দোলন দমনে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ, ১৯শে জুলাই কারফিউ জারির মাধ্যমে আন্দোলনকারীদের দমনের ষড়যন্ত্র এবং মিরপুরে আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডারদের মাধ্যমে হত্যাযজ্ঞ চালানোর অভিযোগ রয়েছে। এছাড়া ৪ঠা আগস্ট মিরপুর-১ এলাকায় ১২ জন এবং ৫ই আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঠেকাতে মিরপুরের বিভিন্ন স্থানে আরও ১৬ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে এই দুই আসামির বিরুদ্ধে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

সালমান এফ রহমানের পক্ষে লড়তে আবেদন বৃটিশ আইনজীবীর

আপডেট সময় : ০৩:৫০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬