ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি হাসিনাকে ‘অমূল্য সম্পদ’ বলা চসিক সচিবের অডিও ফাঁস কিশোরগঞ্জে ইমাম ও পুরোহিতদের সম্মানি ভাতা কার্যক্রম উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া, লিড মাত্র ১৫ রানের

ভোমরা সীমান্তে ভারত-বাংলাদেশের ব্যবসায়ীদের মিষ্টি ও ফুল বিনিময়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সাতক্ষীরার ভোমরা-ঘোজাডাঙ্গা স্থলবন্দরের জিরো পয়েন্টে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ী এবং সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা এক সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছা বিনিময়ে মিলিত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এই মিলনমেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দুই দেশের ব্যবসায়ী সংগঠনের নেতা ও সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা একে অপরকে ফুল ও মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান। ভারতের ঘোজাডাঙ্গা এক্সপোর্টার্স অ্যান্ড ইমপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি জিয়াউল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক রাজু সাহাজি ভোমরা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক ওহিদুল ইসলামকে উত্তরীয় ও ব্যাজ পরিয়ে বরণ করে নেন। এর জবাবে ভোমরা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের পক্ষ থেকেও ভারতীয় ব্যবসায়ী নেতাদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

একই সময়ে ভোমরা বিজিবির কোম্পানি কমান্ডার আফজাল হোসেন ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক শুভেচ্ছা ও উপহার বিনিময় করেন। এই সৌহার্দ্য প্রকাশের সময় উভয় দেশের প্রতিনিধিরা আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ, পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করা এবং সীমান্তের উভয় পাড়ের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ভারতের স্বাধীনতা দিবসের ছুটি থাকায় এদিন ভোমরা স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে নিয়মিত আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

ভোমরা সীমান্তে ভারত-বাংলাদেশের ব্যবসায়ীদের মিষ্টি ও ফুল বিনিময়

আপডেট সময় : ০১:০২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬