ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চরফ্যাশনে গরু ব্যবসায়ী আবুল বাশার হত্যায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার অসুস্থ যুবদল নেতা অলির হার্ট সার্জারির দায়িত্ব নিলেন সজিব স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ, পদত্যাগের দাবি নাহিদ ইসলামের নির্বাচনী প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল সোহেলী হত্যা চেষ্টা মামলায় ফের গ্রেপ্তার সাবেক এমপি ছানোয়ার ফ্যামিলি কার্ডের ভাতা বিতরণে নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ ১০০ বছর বয়সে মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ দুদকের প্রেস ব্রিফিং ও মিডিয়া ট্রায়াল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী বৈঠক ৫ কোটির কাজে ২ কোটি ঘুষ দাবি পিডিবি প্রকৌশলীর

টেকনাফ সীমান্তে ওপারে মিয়ানমারের রাখাইনে রাতভর গোলাগুলির শব্দ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:২০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাফ নদ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের চিংড়ি ঘেরসংলগ্ন এলাকায় গত সোমবার রাত থেকে গতকাল ভোর পর্যন্ত থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটেছে। টেকনাফের হ্নীলা সীমান্তের ওপারে নাপপুরা ও কড়ের দ্বীপ এলাকায় রাতভর গোলাগুলির বিকট শব্দ শোনা গেছে।

এলাকার বাসিন্দা মো. আলী জানান, সোমবার রাত ১১টা থেকে গতকাল ভোররাত পর্যন্ত থেমে থেমে গোলাগুলির শব্দ ভেসে আসছিল। মিয়ানমারের রাখাইন সীমান্তের মাছের ঘের এলাকা থেকে এসব শব্দ হ্নীলার এপারে আসছিল, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি করে। স্থানীয় আরেক বাসিন্দা আব্দুল মালেক জানান, নাপপুরা ও কড়ের দ্বীপসংলগ্ন মাছের ঘের এলাকা থেকেই মূলত এসব শব্দ শোনা গেছে।

তবে এই গোলাগুলি কোন পক্ষগুলোর মধ্যে সংঘটিত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ওই এলাকায় রোহিঙ্গাদের কয়েকটি সশস্ত্র সংগঠনের পাশাপাশি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির উপস্থিতি রয়েছে।

এ বিষয়ে ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম বলেন, মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে দুটি গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এটি কোনো ডাকাত দলের মধ্যে সংঘর্ষ হতে পারে, আবার আরাকান আর্মির সঙ্গে ডাকাত দলের গোলাগুলির ঘটনাও হতে পারে। বিষয়টি আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

টেকনাফ সীমান্তে ওপারে মিয়ানমারের রাখাইনে রাতভর গোলাগুলির শব্দ

আপডেট সময় : ০৫:২০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬