অসুস্থ যুবদল নেতা অলির হার্ট সার্জারির দায়িত্ব নিলেন সজিব
- আপডেট সময় : ০৪:২৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

সোনারগাঁও উপজেলা যুবদল নেতা হাফেজ অলি গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তাকে দ্রুত ওপেন হার্ট বা বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন, যা তার পরিবারের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এমন পরিস্থিতিতে তার চিকিৎসার সহায়তায় এগিয়ে এসেছেন স্থানীয় নেতৃত্ব ও একটি প্রতিষ্ঠান।
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পুত্র এবং এমপির রাজনৈতিক সচিব ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব এবং সোনারগাঁও বিল্ডার্স পরিবার হাফেজ অলির চিকিৎসার সব ধরনের আর্থিক ও সার্বিক ব্যয়ভার বহনের দায়িত্ব গ্রহণ করেছেন।
এই কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হাফেজ অলি। তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, জীবনের এই কঠিন মুহূর্তে এমপি আজহারুল ইসলাম মান্নান ভাইয়ের সুযোগ্য সন্তান খায়রুল ইসলাম সজিব ভাই, সোনারগাঁও বিল্ডার্সের নেতৃবৃন্দ এবং সোনারগাঁও উপজেলা বিএনপি ও যুবদলের সকল রাজপথের সহযোদ্ধারা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, তার জন্য আমি চির কৃতজ্ঞ। আল্লাহ তাআলা যেন তাদের সকলকে এর উত্তম প্রতিদান দান করেন। স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরাও তার দ্রুত আরোগ্য ও রোগমুক্তি কামনা করেছেন।


























