ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোর গ্যারেজে থাকা দুর্লভ বুগাত্তি ও তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ার শাহজালালে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি গঠনের বিজ্ঞপ্তিতে ছাত্রদলের মধ্যরাতে বিক্ষোভ বিশ্ব পর্যটন দিবস: ডিজিটাল ও এআই প্রযুক্তিতে সাজছে বাংলাদেশের পর্যটন বিশ্বমঞ্চে নজর কাড়ল চীনা ফার্স্টলেডি পং লিউয়ানের গ্ল্যামার ও সফট পাওয়ার হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট: ১০ হাজার কোটি রুপির সম্পদ নিয়ে শীর্ষে শাহরুখ সপ্তাহের শুরুতে শেয়ারবাজার, মুদ্রা ও নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নেপালে বন্যায় মৃত বেড়ে ১৪৫৩, নিখোঁজ এখনো প্রায় ৬ হাজার পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: তথ্যপ্রযুক্তি খাতের ব্যবধান গঙ্গা চুক্তির মেয়াদ শেষের বছরে পদ্মার সুরক্ষায় দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনার তাগিদ জাতিসংঘে লিগ্যাল অফিসার হিসেবে জাইমা রহমানের নতুন দায়িত্ব

সাভারে চারতলা ভবনে সিটিটিসির অভিযান, জেএমবি সন্দেহে আটক ১

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:০৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার সাভারে একটি চারতলা ভবনে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে আরিফ হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) মঙ্গলবার (১১ আগস্ট) রাতে এই অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর এলাকায় আব্দুল জলিলের মালিকানাধীন চারতলা ভবনটিতে মঙ্গলবার সন্ধ্যা ৭টার পর অভিযান শুরু করে সিটিটিসি। এই অভিযানে সাভার মডেল থানা পুলিশ এবং সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরাও অংশ নেন। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

অভিযান চলাকালে নিরাপত্তার স্বার্থে মাইকিং করে আশপাশের অন্তত ১০টি বাড়ির বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। এছাড়া সাংবাদিকসহ বেসামরিক কোনো ব্যক্তিকে ঘটনাস্থলের কাছাকাছি যেতে দেওয়া হয়নি। রাত সাড়ে ১০টার দিকে আটক আরিফ হোসেনকে নিয়ে সিটিটিসির দল ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। তবে সে সময় অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি।

সাভার মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আরিফ হোসেনকে আটক করা হয়েছে এবং সেখান থেকে ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া বিস্ফোরকগুলো বিশেষ ব্যবস্থাপনায় নিয়ে গেছে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট। প্রতিবেদন লেখা পর্যন্ত রাত সাড়ে ১১টায় ওই ভবনটি ঘিরে সিটিটিসির অভিযান চলছিল। আটক যুবকের বিস্তারিত পরিচয় এবং উদ্ধারকৃত বিস্ফোরকের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

সাভারে চারতলা ভবনে সিটিটিসির অভিযান, জেএমবি সন্দেহে আটক ১

আপডেট সময় : ০৫:০৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬