ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক বাজারে রুপার দাম কমলেও বাড়ল সোনা, প্লাটিনাম ও প্যালাডিয়াম কমলগঞ্জে শিক্ষিকা রোজিনা হত্যায় চার্জশিট, জামিনে মুক্ত আসামিদের হুমকি সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ চালুর ঘোষণা দিলেন ভিসি দিল্লিতে হাসিনার বক্তব্য নিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন উত্তেজনা জুলাই বিপ্লবের বয়ান ও বাস্তবতা: অর্জনের দুই বছর পর পশ্চিম তীরের কালান্দিয়া শিবিরে ইসরাইলি অভিযান: ৬০ ফিলিস্তিনি আটক মসজিদের মাইক অপসারণ বিতর্ক নিয়ে অমিত শাহের সঙ্গে ৩ সাংসদের বৈঠক ইয়েমেনে হুথিদের পৃথক হামলায় ৩০ সেনা নিহত, আহত অর্ধশতাধিক ৩ বছরে ৩২০ অপহরণ, টেকনাফে নিরাপত্তা ফেরানোর দাবি শহীদ ইয়ামিন ও শ্রাবনের কবর জিয়ারত করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল

কমলগঞ্জে শিক্ষিকা রোজিনা হত্যায় চার্জশিট, জামিনে মুক্ত আসামিদের হুমকি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মৌলভীবাজারের কমলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে স্কুলশিক্ষিকা ও আইন বিভাগের শিক্ষার্থী রোজিনা বেগমকে (৩২) কুপিয়ে হত্যার এক বছর পর আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। তবে মামলার প্রধান আসামি রেজাউল করিম সাগরসহ অভিযুক্ত সবাই জামিন পেয়ে বাদীপক্ষকে হুমকি দিচ্ছেন এবং মামলা আপস করার জন্য চাপ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

নিহত রোজিনা বেগম উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাসানীগাঁও গ্রামের নবদূত পাঠশালার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন। পাশাপাশি তিনি সিলেট আইন কলেজের শিক্ষার্থী ছিলেন। গত বছরের ২৬ মে ভাষানীগাঁও গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কৃষিজমির মাটি কাটায় বাধা দিতে যান রোজিনা। এ সময় প্রতিপক্ষ আব্দুর রহিম, তার ছেলে রেজাউল করিম সাগর ও তাদের সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রোজিনাকে হত্যা করেন। এই হামলায় আরও তিনজন গুরুতর আহত হয়েছিলেন।

হত্যাকাণ্ডের পর নিহতের ভাই শাহজাহান আহমেদ বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আসামিরা পর্যায়ক্রমে আদালত থেকে জামিনে মুক্ত হন। জামিন পাওয়ার পর থেকেই তারা ভুক্তভোগী পরিবারটিকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন বলে অভিযোগ বাদীর। শাহজাহান আহমেদ জানান, আসামিদের অব্যাহত হুমকিতে তারা সপরিবারে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। এ বিষয়ে তারা কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার দাবি করছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রনি তালুকদার জানান, দীর্ঘ তদন্ত ও মেডিকেল রিপোর্টের ওপর ভিত্তি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আদালতের মাধ্যমে ভুক্তভোগী পরিবারটি দ্রুত ন্যায়বিচার পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

কমলগঞ্জে শিক্ষিকা রোজিনা হত্যায় চার্জশিট, জামিনে মুক্ত আসামিদের হুমকি

আপডেট সময় : ০৮:৩৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬