ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাতারের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা, মঙ্গলবার জবাবের আশা আরাগচির নলছিটিতে গাছ না লাগিয়েই ১৮ হাজার বৃক্ষরোপণের ভুয়া প্রতিবেদন সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হবে না, আশ্বস্ত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজগঞ্জের সীমান্ত বাজারে রিভলবার ও গুলিসহ যুবক গ্রেপ্তার ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রির অভিযোগে ইউপিএলের দোকানে তালা, ২ কর্মী মুক্ত যুক্তরাষ্ট্র-ইরান নতুন আলোচনার পথে, মধ্যস্থতায় কাতার দেশে বাড়ছে ধর্ষণ মামলা, তদন্তে মিলছে রাজনৈতিক সম্পৃক্ততা জাপানে স্নাতকোত্তর পর্যায়ে পড়ার সুযোগ, মাসে ১ লাখ ৮০ হাজার টাকা বৃত্তি তিন পুত্র সন্তানের জননী কল্পনার পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন বৃষ্টির দাপটে ভারত ও পাকিস্তান সেমিফাইনালে, শঙ্কায় বাংলাদেশের ম্যাচ

ওমরাহ যাত্রীদের জন্য নতুন নিয়ম: বাধ্যতামূলক হচ্ছে খাবার ভাউচার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৩৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য নতুন নীতিমালা ঘোষণা করেছে সৌদি কর্তৃপক্ষ। নতুন এই নিয়ম অনুযায়ী, ওমরাহ ভিসা পাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হলে যাত্রীদের প্রতিদিনের খাবারের জন্য বাধ্যতামূলকভাবে ‘নুসুক’ (Nusuk) ফুড ভাউচার ক্রয় করতে হবে।

বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান ও মিসরের ওমরাহযাত্রীদের জন্য এই নতুন নিয়মটি আগামী ১ রবিউল আউয়াল থেকে কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, খাবারের জন্য প্রতিদিন প্রায় ২০ সৌদি রিয়াল খরচ হবে, যা ভিসার মোট ফির সঙ্গে যুক্ত করা হবে।

সৌদি আরবের নতুন এই নীতিমালার আওতায় ওমরাহযাত্রীদের থাকা, যাতায়াত এবং খাবার ব্যবস্থাপনাকে একটি অ্যাপের মাধ্যমে পরিচালনা করা হবে। মক্কা ও মদিনার প্রায় ১০ হাজার রেস্তোরাঁকে ‘নুসুক’ অ্যাপের অন্তর্ভুক্ত করা হয়েছে। ওমরাহযাত্রীরা ভিসার সঙ্গে একটি বিশেষ কোড পাবেন, যা প্রদর্শন করে নির্ধারিত দোকান বা রেস্তোরাঁ থেকে খাবার সংগ্রহ করতে পারবেন।

সৌদি কর্তৃপক্ষের মতে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ওমরাহযাত্রীদের জন্য মানসম্মত ও সুশৃঙ্খল খাবার সরবরাহ নিশ্চিত করা এবং অনিবন্ধিত সেবাদাতাদের কার্যক্রম নিয়ন্ত্রণ করা। তবে এই নতুন নিয়মের কারণে বাংলাদেশ থেকে ওমরাহ প্যাকেজের খরচ কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে ট্রাভেল এজেন্সিগুলোকে নতুন করে প্যাকেজ মূল্য নির্ধারণ করতে হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

ওমরাহ যাত্রীদের জন্য নতুন নিয়ম: বাধ্যতামূলক হচ্ছে খাবার ভাউচার

আপডেট সময় : ০৬:৩৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬