ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংকটাপন্ন ঋণ প্রায় ১১ লাখ কোটি টাকা, নীতি শিথিলের সমালোচনা মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রকে সরে যাওয়ার কড়া হুঁশিয়ারি দিলেন মোজতবা খামেনি কাতারের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা, মঙ্গলবার জবাবের আশা আরাগচির নলছিটিতে গাছ না লাগিয়েই ১৮ হাজার বৃক্ষরোপণের ভুয়া প্রতিবেদন সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হবে না, আশ্বস্ত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজগঞ্জের সীমান্ত বাজারে রিভলবার ও গুলিসহ যুবক গ্রেপ্তার ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রির অভিযোগে ইউপিএলের দোকানে তালা, ২ কর্মী মুক্ত যুক্তরাষ্ট্র-ইরান নতুন আলোচনার পথে, মধ্যস্থতায় কাতার দেশে বাড়ছে ধর্ষণ মামলা, তদন্তে মিলছে রাজনৈতিক সম্পৃক্ততা জাপানে স্নাতকোত্তর পর্যায়ে পড়ার সুযোগ, মাসে ১ লাখ ৮০ হাজার টাকা বৃত্তি

বৃষ্টির দাপটে ভারত ও পাকিস্তান সেমিফাইনালে, শঙ্কায় বাংলাদেশের ম্যাচ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৫৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাগোয়ায় বৃষ্টির অবিরাম দাপটে ভারত ও পাকিস্তান ইতিমধ্যেই এশিয়ান গেমসের সেমিফাইনালের টিকিট পেয়ে গেছে। এবার বৃষ্টির চোখ রাঙানি রয়েছে বাংলাদেশের ম্যাচেও। আজ কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হওয়ার কথা রয়েছে লিটন কুমার দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দলের। তবে বৈরী আবহাওয়ার কারণে ম্যাচটি মাঠে গড়াবে কি না, তা নিয়ে চরম সংশয় তৈরি হয়েছে।

জাপানের নিশিন সিটির করোগি স্পোর্টস পার্ক ও পুরো নাগোয়া অঞ্চলে গত তিন দিন ধরে অবিরাম বৃষ্টি ঝরছে। এই পার্কটি গড়ে উঠেছে ওনতাহে পাহাড়ের পাদদেশে। বৃষ্টির কারণে আগের দিন ঠিকঠাক অনুশীলনও করতে পারেনি বাংলাদেশ দল। নেটে সামান্য ব্যাটিং আর হালকা ফিল্ডিং করেই তাদের হোটেলের গাড়ি ধরতে হয়েছিল। এমনকি ম্যাচের আগের দিন কোরোগি ফুটবল মাঠে অনুশীলনের কথা থাকলেও বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত বৃষ্টির মধ্যেই ফুটবল খেলে সময় কাটিয়েছেন ক্রিকেটাররা। তবে মাঠে অনুশীলনের সুযোগ না মিললেও মানসিক প্রস্তুতিতে ঘাটতি রাখতে চাইছে না দল।

এর আগে বৃষ্টির কারণে ভারত ও আফগানিস্তানের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি মাঠে বল গড়ানোর আগেই বাতিল হয়ে যায়। ফলে আইসিসি র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সরাসরি সেমিফাইনালে পৌঁছে যায় ভারত। একইভাবে বৃষ্টির সুবিধা নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তানও। আজ বাংলাদেশের ম্যাচের আগে নেপালের মুখোমুখি হওয়ার কথা রয়েছে শ্রীলঙ্কার। বৃষ্টিতে যদি এই দুটি ম্যাচও পরিত্যক্ত হয়, তবে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে বাংলাদেশ ও শ্রীলঙ্কা সেমিফাইনালের টিকিট পাবে। অর্থাৎ তখন বৃষ্টিই হয়ে উঠবে প্রতিপক্ষের বদলে তাদের শেষ চারের সঙ্গী।

বৃষ্টিতে আজ ম্যাচ ভেসে গেলে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে পাকিস্তান। মাঠের লড়াই ছাড়া সেমিফাইনালে গেলে বড় প্রতিপক্ষের বিপক্ষে অনুশীলনের ঘাটতি কোনো সমস্যা হবে কি না, এমন প্রশ্নে বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস বলেন, 'আমরা এখানকার কন্ডিশনের কথা জানি। এসব আগে চিন্তা করেই দেশে ভালো একটা প্রস্তুতি নিয়ে এখানে এসেছি। এখানে আমরা যেকোনো পরিস্থিতির জন্য তৈরি আছি।'

লিটন আরও জানান, দেশ ছাড়ার আগেই খেলোয়াড়দের মানসিকভাবে প্রস্তুত হতে বলা হয়েছিল। কারণ জাপানে ক্রিকেটের সুযোগ-সুবিধা কেমন থাকবে, তা নিয়ে কিছুটা সংশয় ছিল। কন্ডিশন বিবেচনা করে দল সাজানোর পরিকল্পনা নিয়ে অধিনায়ক বলেন, 'আমার কাছে মনে হয় উইকেটটা বোলারদের জন্য ফেভারেবল। চেষ্টা করবো আমাদের টিমের যে বেস্ট বোলারগুলো আছে তারা খেলবে। ওভারঅল টিম কম্বিনেশনে ৫ বোলার ও ৬ ব্যাটসম্যান নিয়ে নামার ইচ্ছা আছে।'

এবারের এশিয়ান গেমসে ২২টি ডিসিপ্লিনে অংশ নিয়ে বাংলাদেশ এখন পর্যন্ত মাত্র একটি ব্রোঞ্জ পদক পেয়েছে, যা কোয়ার্টার ফাইনালে বাই পেয়ে অর্জন করেছেন জিন্নাত আক্তার। নারী ক্রিকেট দলের হতাশাজনক পারফরম্যান্সের পর পুরুষ দলের ওপর বাড়তি কোনো চাপ আছে কি না, জানতে চাইলে লিটন বলেন, 'আসলে এসব নিয়ে এখনই ভাবতে চাই না। আগে সেমিফাইনাল নিশ্চিত করি, তারপর মেডেলের কথা ভাবা যাবে। তবে এখানে আমরা মেডেল জিততেই এসেছি। দেশ ছাড়ার আগে আমি একটা কথা বলেছিলাম যে আমাদের প্রথম টার্গেট হচ্ছে ফাইনালে যাওয়া। গোল্ড পাব কি না ওটা পরের বিষয়, তবে তার জন্য মঙ্গলবারের ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ। আপাতত ওটার জন্যই ফোকাস করছি।'

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়া এখন পর্যন্ত মাত্র একবার মুখোমুখি হয়েছে। ২০২৩ সালে চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে ২ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। এবারও সেই জয়ের স্মৃতি মাথায় রেখেই মাঠে নামার অপেক্ষায় রয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

বৃষ্টির দাপটে ভারত ও পাকিস্তান সেমিফাইনালে, শঙ্কায় বাংলাদেশের ম্যাচ

আপডেট সময় : ০৫:৫৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬