ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেলাবোতে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ নতুন সিনেমা ‘কানাভুলা প্যারাডক্স’ নিয়ে বড় পর্দায় সাবিলা নূর আশাশুনিতে কুড়িকাহুনিয়া বেড়িবাঁধ ধসে ১০-১২ গ্রাম প্লাবনের আশঙ্কা নেদারল্যান্ডসের কর্মীদের কূটনৈতিক মর্যাদা বাতিল, ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগ: সুন্দরবনের ৪ জেলে কারাগারে ছেলের ১০ বছরে পদার্পণ: জয়কে নিয়ে কক্সবাজারে উড়াল দিলেন অপু বিশ্বাস ঠাকুরগাঁওয়ে উপনির্বাচন ঘিরে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত পাকিস্তানের অনুমতি না পাওয়ায় রূপপুরের ইউরেনিয়াম সরবরাহে বিলম্ব যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় ইরানের দর-কষাকষির অবস্থান দুর্বল হবে: আইনপ্রণেতা সিরাজগঞ্জ বিএনপিতে অচলাবস্থা নিরসনে তারেক রহমানকে খোলা চিঠি

কেরানীগঞ্জের ফরহাদ হত্যা মামলার আসামি আরমান গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:২৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মোহাম্মদপুর থেকে কেরানীগঞ্জের চাঞ্চল্যকর ফরহাদ হত্যা মামলার তিন নম্বর এজাহারভুক্ত আসামি এবং ‘আরমান-শাহরুখ’ গ্যাংয়ের শীর্ষ নেতা সবুজ হোসেন আরমানকে (২১) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোররাতে মোহাম্মদপুরের বুদ্ধিজীবী ১ নম্বর রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের কাটাসুর এবং তার ভাড়া বাসা থেকে সামুরাই ও পিস্তলসহ বেশ কিছু দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান। তিনি বলেন, শুধু মাঠপর্যায়ের সদস্যদের গ্রেপ্তার নয়, কিশোর গ্যাংয়ের শিকড় ও মূলহোতাদের চিহ্নিত করে তাদের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ধরনের অপরাধের ক্ষেত্রে কোনো শর্টকাট সমাধান কাঙ্ক্ষিত ফল বয়ে আনবে না।

এসআরবি জানায়, গ্রেপ্তারের পর আরমানের ভাড়া বাসায় অভিযান চালিয়ে পাঁচটি সামুরাই উদ্ধার করা হয়, যার মধ্যে একটি ফরহাদ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছিল। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের কাটাসুর এলাকার শ্রমিকদের একটি অস্থায়ী টিনশেড ঘর থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। গ্রেপ্তার আরমানের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দাঙ্গা, চুরি, হত্যাচেষ্টা এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে আগে থেকেই পাঁচটি মামলা রয়েছে এবং এর আগেও সে একাধিকবার গ্রেপ্তার হয়েছিল।

হত্যাকাণ্ডের ঘটনার বিবরণ দিয়ে এসআরবি-২-এর অধিনায়ক জানান, গত ১৫ সেপ্টেম্বর কেরানীগঞ্জ মডেল থানার আরশিনগর এলাকার একটি সেলুনে ঢুকে আরমানসহ কয়েকজন সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি চালায় এবং চাপাতি দিয়ে কুপিয়ে ‘পাটালী গ্রুপ’-এর ফরহাদকে গুরুতর আহত করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা নাছিমা বেগম বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায় এসআরবি।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আরমান-শাহরুখ গ্রুপের আরেক শীর্ষ সদস্য শাহরুখকে গত ১৬ আগস্ট গ্রেপ্তার করা হয়েছিল। এই হত্যা মামলার অন্য আসামি সাব্বির ও সোহেলসহ বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আইনের ফাঁক গলে আরমান যেন এবার পার পেয়ে যেতে না পারে, সে বিষয়ে প্রত্যাশা ব্যক্ত করেছেন অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান। কিশোর গ্যাং নির্মূলে এসআরবির গবেষণা ও উন্নয়ন (আরএনডি) সেল কাজ করছে জানিয়ে তিনি বলেন, খুব শিগগির এসব অপরাধী চক্রের পেছনের মদদদাতাদের চিহ্নিত করে আরও বিস্তৃত ব্যবস্থা নেওয়া হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

কেরানীগঞ্জের ফরহাদ হত্যা মামলার আসামি আরমান গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

আপডেট সময় : ০৪:২৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬