ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ত্র নয়, জনগণই দেশের সবচেয়ে বড় শক্তি: মুফতি ফয়জুল করীম বধূ সাজে সোশ্যাল মিডিয়ায় প্রভা, জানালেন কারণ বেলাবোতে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ নতুন সিনেমা ‘কানাভুলা প্যারাডক্স’ নিয়ে বড় পর্দায় সাবিলা নূর আশাশুনিতে কুড়িকাহুনিয়া বেড়িবাঁধ ধসে ১০-১২ গ্রাম প্লাবনের আশঙ্কা নেদারল্যান্ডসের কর্মীদের কূটনৈতিক মর্যাদা বাতিল, ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগ: সুন্দরবনের ৪ জেলে কারাগারে ছেলের ১০ বছরে পদার্পণ: জয়কে নিয়ে কক্সবাজারে উড়াল দিলেন অপু বিশ্বাস ঠাকুরগাঁওয়ে উপনির্বাচন ঘিরে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত পাকিস্তানের অনুমতি না পাওয়ায় রূপপুরের ইউরেনিয়াম সরবরাহে বিলম্ব

নেদারল্যান্ডসের কর্মীদের কূটনৈতিক মর্যাদা বাতিল, ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৫৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪: ৪৩

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় নেদারল্যান্ডসের মিশনের কয়েকজন কর্মীর কূটনৈতিক মর্যাদা বাতিলের ইসরাইলি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে ডাচ সরকার। এই ঘটনার জেরে ইসরাইলের রাষ্ট্রদূত জভি আভিনের ভাপ্নিকে তলব করা হয়েছে।

নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী টম বেরেন্ডসেন সোমবার দ্য হেগে সফররত জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাদেফুলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এনওএস-এর প্রতিবেদন অনুযায়ী, সংশ্লিষ্ট ডাচ কর্মীদের সাত দিনের মধ্যে ইসরাইল ত্যাগের নির্দেশ দিয়েছে তেল আবিব।

এর আগে পশ্চিম তীর ও গোলান মালভূমিতে উৎপাদিত অবৈধ ইসরাইলি বসতির পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপসহ ইসরাইলের বিরুদ্ধে নেদারল্যান্ডস বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল। সেই প্রতিক্রিয়ার অংশ হিসেবেই ডাচ কূটনীতিকদের মর্যাদা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল। বেরেন্ডসেন এই পদক্ষেপকে ‘অপ্রয়োজনীয়’ বলে অভিহিত করেছেন।

মঙ্গলবার ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হয়ে রাষ্ট্রদূত জভি আভিনের ভাপ্নিকে এই সিদ্ধান্তের বিস্তারিত কারণ ও এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এর আগেও মে মাসে গাজামুখী ত্রাণবহরের কর্মীদের সঙ্গে ‘অপমানজনক আচরণ’ করার অভিযোগের প্রেক্ষিতে ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করেছিল নেদারল্যান্ডস।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

নেদারল্যান্ডসের কর্মীদের কূটনৈতিক মর্যাদা বাতিল, ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব

আপডেট সময় : ০৪:৫৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬