ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলা কিউআর লেনদেনের বিরোধ নিষ্পত্তিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা শি জিনপিংকে মার্কিন অস্ত্র কেনার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প: রাষ্ট্রদূত রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ অপারেটর নিয়োগের সরকারি আদেশ পাঁচ দিনেও পায়নি বিপিসি পুতিন কেন আরও আগ্রাসী হয়ে উঠছেন: ক্ষমতার রাজনীতি ও বাস্তবতা ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, জানালেন কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু আজ বাসযাত্রায় তুলনামূলক নিরাপদ যে সারির আসন জোড়াসাঁকো ঠাকুরবাড়ি: বিশ্বকবির স্মৃতিধন্য আঙিনায় এক ভ্রমণ রাঙামাটিতে কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ৩৫

সাভার ও কক্সবাজারে নিষিদ্ধ আ.লীগের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৩৭:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ১৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পৃথক দুটি অভিযানে সাভার ও কক্সবাজার থেকে তাদের আটক করা হয়।

সাভারের আমিন বাজার এলাকায় শনিবার গভীর রাতে মশাল মিছিল বের করার সময় ৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ। আমিন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জাকির আল আহসান জানান, সালেহপুর ব্রিজ-সংলগ্ন টিমটেক্স গার্মেন্টসের সামনে এই মিছিলটি বের করা হয়েছিল। গ্রেপ্তারকৃতরা হলেন রাকিব শিকদার (২৩), মহিবুল্লাহ আল সাব্বির (৩১), মো. ইকবাল (৪০), মো. সামিউল ইসলাম (১৯), মো. শফিকুল ইসলাম খান ইদ্রিস (৩০), মো. রিপন (৩০), মো. ইব্রাহিম (৪৫), মো. ওয়ালিউর রহমান (৪০) ও মো. রমজান (৩০)। ঘটনাস্থল থেকে একটি ডিজিটাল ব্যানার, পাঁচটি মশাল ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতা, বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে কক্সবাজারের উখিয়া উপজেলায় মিছিলের প্রস্তুতিকালে আরও সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার মরিচ্যা বাজারে এই অভিযান চালানো হয়। পুলিশ এ সময় ঘটনাস্থল থেকে একটি মাইক্রোবাস জব্দ করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

সাভার ও কক্সবাজারে নিষিদ্ধ আ.লীগের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৩৭:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬