ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জীবননগরে স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড নিহত তিন সেনার সম্মানে ইরানে কঠোর হামলা: ডোনাল্ড ট্রাম্প হিলিতে সড়কের পাশে কাঁদছিল দুই শিশু, পুলিশ পৌছে দিল মায়ের কাছে দিল্লিতে ‘চলো সংসদ’ কর্মসূচি ঘিরে উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ আর্জেন্টিনার উসকানিতে পা দেবেন না স্পেন: অধিনায়ক রদ্রি ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের টানা নবম রাতের হামলা হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার লক্ষ্যবস্তু করার ঘোষণা ইরানের মানসিক স্বাস্থ্য ও আত্মবিশ্বাস বাড়াতে লেখালেখির জাদুকরী ভূমিকা বিশ্বকাপ জয়ের পর ইয়ামালের সঙ্গে ভাইরাল ৩ বছরের ছোট ভাই কিয়েন টানা নবম রাতে ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাব দিচ্ছে তেহরান

জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৫:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বুলাওয়েতে সিরিজের শেষ ও অঘোষিত ফাইনাল ম্যাচে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ২-১ ব্যবধানে নিজেদের করে নিল তাওহিদ হৃদয়ের দল। জিম্বাবুয়ের দেওয়া ১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তানজিদ হাসান তামিমের দুর্দান্ত হাফ সেঞ্চুরিতে চড়ে জয়ের বন্দরে পৌঁছায় টাইগাররা।

এর আগে, টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক জিম্বাবুয়ে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা ১৪৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলেন ডিওন মায়ার্স। ৫৩ বলের এই ইনিংসে ভর করেই মূলত লড়াইয়ের পুঁজি পায় জিম্বাবুয়ে। এছাড়া ব্রায়ান বেনেট খেলেন ৪৭ রানের এক কার্যকারী ইনিংস। তবে ৩৮ বলের এই ইনিংসটি খেলে মোহাম্মদ সাইফউদ্দিনের বলে বোল্ড হয়ে হাফ সেঞ্চুরির মাত্র ৩ রান আগে সাজঘরে ফেরেন তিনি। মায়ার্স ও বেনেট ছাড়া জিম্বাবুয়ের আর কোনো ব্যাটার দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি। শেষদিকে মায়ার্স রান আউট হয়ে বিদায় নেন।

জিম্বাবুয়ের ইনিংসের শুরুটা অবশ্য ভালো ছিল না। দ্বিতীয় ওভারেই মাত্র ৪ রান করে ইয়াসির আলীর হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন ওপেনার তাদিওয়ানাশে মারুমানি। পাওয়ারপ্লে শেষে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৪০ রান। এরপর অধিনায়ক সিকান্দার রাজাকে সাজঘরে ফেরান রিশাদ হোসেন। ১৫ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১০৯ রান। শেষ ওভারে দুর্দান্ত বোলিং করে মাত্র ৬ রান খরচ করেন তাসকিন আহমেদ, যার ফলে জিম্বাবুয়েকে ১৫০ রানের নিচেই আটকে রাখতে সক্ষম হয় বাংলাদেশ। বল হাতে বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন, তিনি তুলে নেন ২ উইকেট।

ফিফটির মাত্র ৩ রান আগে মোহাম্মদ সাইফউদ্দিনের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। ৩৮ বলে করেন ৪৭ রান। এরপর দলের হাল ধরেন ডিওন মায়ার্স। তুলে নেন ফিফটি, আর তার সঙ্গে জিম্বাবুয়ের সংগ্রহও পেরিয়ে যায় ১০০। ১৫ ওভার শেষে জিম্বাবুয়ে তোলে ৩ উইকেটে ১০৯ রান, রিশাদ হোসেনের বলে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক সিকান্দার রাজা। পুরো ইনিংসে জিম্বাবুয়ের সংগ্রহ প্রায় একাই টেনে নেন মায়ার্স।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

আপডেট সময় : ০৯:০৫:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬