ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সাবেক ভূমিমন্ত্রীর গুলশানের ফ্ল্যাটে মিলল ৩০০ কোট ও ৮ গাড়ির চাবি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:০৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের রাজধানীর গুলশান-২-এর ৬৬ নম্বর সড়কে অবস্থিত দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিলাসবহুল সামগ্রীর সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতের নির্দেশে পরিচালিত এই অভিযানের প্রথম দিনে বিপুল সংখ্যক পোশাক ও মূল্যবান সামগ্রীর তালিকা তৈরি করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং পুলিশ সদস্যদের সহায়তায় দুদকের একটি যৌথ দল ফ্ল্যাট দুটিতে প্রবেশ করে। দুদকের উপপরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে দলটি আদালতের অনুমতি নিয়ে এই কার্যক্রম পরিচালনা করছে। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম জানিয়েছেন, আদালতের নির্দেশ অনুযায়ী সম্পদ ব্যবস্থাপনার অংশ হিসেবে মালামালের এই ইনভেন্টরি বা তালিকা তৈরির কাজ চলছে।

প্রথম দিনের অভিযানে উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে প্রায় ৩০০টি কোট, ৫৩২টি টাই, আটটি বিলাসবহুল গাড়ির চাবি (যার মধ্যে মার্সিডিজ বেঞ্জও রয়েছে), চারটি রোলেক্স ঘড়ির বক্সসহ মোট আটটি ঘড়ির বক্স, তিন সেট মুক্তার গহনা এবং চারটি ঝাড়বাতি। এছাড়া প্রায় ১০০ সেট কামিজ ও আসবাবপত্রের তালিকা করা হয়েছে। কর্মকর্তাদের ধারণা, অভিযানের আগেই ফ্ল্যাট থেকে অনেক মূল্যবান সামগ্রী সরিয়ে ফেলা হয়েছে।

অভিযানে উদ্ধার হওয়া একটি রোলেক্স ঘড়ির ওয়ারেন্টি কার্ড থেকে জানা যায়, ১৮ ক্যারেট সাদা সোনার তৈরি রোলেক্স সেলিনি মডেলের ঘড়িটি ২০১৯ সালের ২৪ জানুয়ারি লন্ডনের একটি ডিপার্টমেন্ট স্টোর থেকে কেনা হয়েছিল। আন্তর্জাতিক বাজারদর অনুযায়ী ঘড়িটির বর্তমান মূল্য প্রায় ২১ লাখ টাকা। প্রায় সাড়ে সাত হাজার বর্গফুটের এই ফ্ল্যাট দুটি এখন দুদকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক পটপরিবর্তনের পর সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচার এবং বিদেশে বিপুল সম্পদ গড়ার অভিযোগ অনুসন্ধানে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ১০ হাজার কোটি টাকা পাচারের তথ্য পাওয়া গেছে। এছাড়া তার বিরুদ্ধে দায়ের করা একাধিক মামলায় প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের প্রমাণও সংগ্রহ করা হয়েছে। এর আগে আদালতের নির্দেশে যুক্তরাজ্যে ৫১৮টি ফ্ল্যাট, সংযুক্ত আরব আমিরাতসহ আটটি দেশে ৩৩০টি বাড়ি ও ফ্ল্যাট এবং যুক্তরাষ্ট্রে দুটি প্রতিষ্ঠানের সম্পদ জব্দ বা অবরুদ্ধ করা হয়েছে। তবে এসব অভিযোগের বিচারিক নিষ্পত্তি এখনো হয়নি। সোমবারও ফ্ল্যাটে ইনভেন্টরির কাজ চলবে বলে জানিয়েছে দুদক।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

সাবেক ভূমিমন্ত্রীর গুলশানের ফ্ল্যাটে মিলল ৩০০ কোট ও ৮ গাড়ির চাবি

আপডেট সময় : ১১:০৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬