ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৪ জুলাই প্রেক্ষাগৃহে আসছে জয় চৌধুরী ও মৌ খানের ‘স্নেহের বন্ধন’ জনগণের সমর্থন পেলে সংসদে ১৬০ আসন পাবো: হাসনাত আব্দুল্লাহ ২০২৬ বিশ্বকাপের সেরা তারকা ও স্মরণীয় মুহূর্তের তালিকা প্রকাশ দলীয় প্রতীকে হবে না স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন, রাজকীয় সংবর্ধনার প্রস্তুতি বিশ্বমঞ্চ কাঁপানো সাত অখ্যাত ফুটবল নায়কের গল্প ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে পাকিস্তান সফরে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী বগুড়ার প্রস্তাবিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: স্থান পরিবর্তন নিয়ে নতুন বিতর্ক জুলাইয়ের ১৯ দিনে ২৩ হাজার ৮৯৮ কোটি টাকার রেমিট্যান্স অর্জন

আর্জেন্টিনার উসকানিতে পা দেবেন না স্পেন: অধিনায়ক রদ্রি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বিশ্বকাপের মহারণের আগে আর্জেন্টিনা দলের শারীরিক ফুটবল নিয়ে ফুটবল বিশ্বে আলোচনা তুঙ্গে। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার কঠোর ফাউল ও শারীরিক সংঘর্ষের ঘটনাগুলো স্প্যানিশ গণমাধ্যমে বেশ গুরুত্ব পেয়েছে। তবে প্রতিপক্ষের এই কৌশল নিয়ে স্পেন শিবিরে কোনো বাড়তি উদ্বেগ নেই। বরং ফাইনালের মতো বড় ম্যাচে শারীরিক লড়াই যে থাকবে, তা আগে থেকেই মেনে নিয়েছেন দলটির অধিনায়ক রদ্রি।

ফাইনালের আগের সংবাদ সম্মেলনে রদ্রি বলেন, বিশ্বকাপের ফাইনাল সব সময়ই বিশেষ একটি ম্যাচ। এই ধরনের ম্যাচে শারীরিক শক্তির ব্যবহার বেশি হবে, এটাই স্বাভাবিক। তিনি আরও জানান, স্পেন দল সেই প্রস্তুতি নিয়েই মাঠে নামছে। কখন আক্রমণ করতে হবে, কখন রক্ষণ সামলাতে হবে কিংবা কখন পাল্টা আক্রমণে যেতে হবে—এই বিষয়গুলোর জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন।

আর্জেন্টিনার সম্ভাব্য উসকানি প্রসঙ্গে রদ্রি বলেন, এটি ফুটবলেরই একটি অবিচ্ছেদ্য অংশ। প্রতিপক্ষ কীভাবে খেলবে তা তাদের ব্যক্তিগত বিষয়। তবে স্পেনের মূল লক্ষ্য থাকবে নিজেদের স্বাভাবিক খেলায় মনোযোগ ধরে রাখা। কোনো পরিস্থিতিতেই তারা প্রতিপক্ষের উসকানিতে পা দেবেন না বলে দৃঢ়ভাবে জানিয়েছেন তিনি।

আজ রাতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন। শিরোপা নির্ধারণী এই ম্যাচকে ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। ফুটবল বিশ্লেষকদের মতে, কৌশল, মানসিক দৃঢ়তা ও শারীরিক সক্ষমতার লড়াইয়ে যে দল নিজেদের পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারবে, তারাই শেষ পর্যন্ত বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

আর্জেন্টিনার উসকানিতে পা দেবেন না স্পেন: অধিনায়ক রদ্রি

আপডেট সময় : ১২:২৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬