দলীয় প্রতীকে হবে না স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল
- আপডেট সময় : ১১:৪৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ২১ বার পড়া হয়েছে

স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার শরিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে তিনি এই তথ্য জানান। মন্ত্রী স্পষ্ট করেছেন যে, স্থানীয় সরকার নির্বাচন নিয়ম অনুযায়ী হবে এবং দলীয় প্রতীকে হবে না। তবে এই প্রক্রিয়ায় জোটের শরিক সবাইকে নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।
বৈঠকে মন্ত্রী আরও জানান, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ৩১ দফা এবং স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিবাদ, স্বৈরাচার ও উগ্রবাদের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন চলমান রয়েছে। এছাড়া, একটি ধ্বংসস্তূপ থেকে দেশটাকে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী কাজ শুরু করেছেন বলেও তিনি উল্লেখ করেন।
সোমবার (২০ জুলাই) শরীক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথান জানান।
























